1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কুখ্যাত গাঙ্গচিল বাহিনীর দলনেতা’ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী রুহুল আমিন @ লেদুকে দীর্ঘ ১০ বছর পর রাজধানী গ্রেফতার - Madaripur Protidin
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের শিবচরে সুদের টাকা দিতে না পারায় হত্যার অভিযোগ, বিচারের দাবিতে স্বজনদের মানববন্ধন টিকিট কেটে সাধারণ রোগীর মতো  ২৫০ শয্যার হাসপাতাল পরিদর্শন করেন মাদারীপুর ২ আসনের   সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া  শিবচরে সেচ সহায়তা সরঞ্জাম ও এলএলপি ক্যানভাস পাইপ বিতরণ কার্যক্রম উদ্বোধন মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে উদ্ধারকৃত ৪০ ককটেল ধ্বংস রিক্সায় চড়ে সংসদে শপথ পড়তে গেলেন রিক্সা প্রতীক নিয়ে বিজয়ী সংসদ সদস্য হানজালা মাদারীপুরে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুর -১ আসনে পোস্টাল ব্যালটে  জিতলেন হানজালা মাদারীপুর -২ আসনের স্বতন্ত্র প্রার্থী ধানের শীষের প্রার্থীকে সমর্থন  মাদারীপুরে মিষ্টির দোকানে অগ্নিকান্ড: ৩০ লাখ টাকার ক্ষতি কালকিনিতে নারীসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক

কুখ্যাত গাঙ্গচিল বাহিনীর দলনেতা’ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী রুহুল আমিন @ লেদুকে দীর্ঘ ১০ বছর পর রাজধানী গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩, ১.২৫ পিএম
  • ৪৭৪ জন পঠিত

অফিস রিপোর্ট‘ঃ কুখ্যাত গাঙ্গচিল বাহিনীর অন্যতম দলনেতা’ পেশাদার ডাকাত, খুনি ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী রুহুল আমিন @ লেদুকে দীর্ঘ ১০ বছর পর রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাবএলিট ফোর্স হিসেবে আতœপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদক বিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে জোড়ালোতৎপরতা অব্যাহত আছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদে রভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ১৯ জানুয়ারি বিকালে রাজধানীর উত্তরাপূর্ব থানাধীন হাউজ বিল্ডিং এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ৫ টি ডাকাতি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী রুহুলআমিন @ লেদু (৪৫)’কে গ্রেফতার করতে সমর্থ হয়।

র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানাযায়, ২০০০ সাল থেকে সাভার মডেল থানাধীন আমিন বাজার ও তার আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার মধ্য দিয়ে উত্থান হয় গাঙ্গচিল বাহিনীর; যার প্রধান ছিল আনোয়ার হোসেন ওরফে আনার। সাভারের পানি বেষ্টিত বিস্তর এলাকাকে আস্তানা বানিয়ে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করায় এর নামকরণ হয় গাঙ্গচিল বাহিনী।

তুরাগ ও বুড়িগঙ্গা নদীর দুই ধারে ব্যাপক পরিসরে একক অধিপত্য বিস্তার করে ছিল এই বাহিনী।আনোয়ার হোসেন আনার নিহতের পর গাংচিল বাহিনী কয়েকটি গ্রুপে ভেঙ্গে গেলে একটি গ্রুপের নেতৃত্ব দিতে শুর ুকরে আসামী রুহুল আমিন @ লেদু। তার নেতৃত্বে এ গ্রুপের সদস্যরা আমিন বাজার, গাবতলী, ভাকুর্তা, কাউন্দিয়া, বেড়িবাধ, কেরানীগঞ্জ ও মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, ডাকাতি, খুন ইত্যাদি কর্মকান্ড চালিয়েছে। ২০১২ সালে শাহআলী থানার বশিরউদ্দীন বসুহত্যা মামলায় আদালত আসামী লেদু’কে যাযবজ্জীবন সাজা প্রদান করে।

আসামী রুহুল আমীন @লেদু বশির হত্যাকান্ডে সরাসরি সম্পৃক্ততা সহ আরও ৫ টি ডাকাতি মামলায় সম্পৃক্ততার কথা স্বীকার করে। হত্যাকান্ডের পরপরই সে আত্মগোপনে চলে যায়। ধৃতআসামী আইন-শৃঙ্খলার ক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গত ১০ বছর ধরে ছদ্মবেশ ধারণ করে গাজীপুর, উত্তরা, টঙ্গী, বাড্ডা, রামপুরাসহ পূরান ঢাকার বিভিন্ন স্থানে অবস্থান করে আসছিল। এই সময় গ্রেফতারকৃত আসামী ক্রমাগত পেশা ও অবস্থান পরিবর্তন করে আসছিলো। সর্বশেষ র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল উত্তরা পূর্ব থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে আসামী’কে গ্রেফতার করে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!