1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজধানীর মিরপুরে বিভিন্ন বাহিনীতে চাকুরি দেওয়ার নামে প্রতারণামূলকভাবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ায় সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতাসহ ৫ জন গ্রেফতার - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

রাজধানীর মিরপুরে বিভিন্ন বাহিনীতে চাকুরি দেওয়ার নামে প্রতারণামূলকভাবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ায় সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতাসহ ৫ জন গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩, ৭.০৪ পিএম
  • ৫২৬ জন পঠিত

অফিস রিপোর্টঃ রাজধানীর মিরপুর মডেল থানাধীন এলাকা থেকে বিভিন্ন বাহিনীতে চাকুরি দেওয়ার নামে প্রতারণামূলকভাবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ায় সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতাসহ ০৫ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ২৩/০১/২০২৩ তারিখ বিকালের াজধানীর মিরপুর মডেল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে সরকারী-বেসরকারী উচ্চ বেতনে চাকুুরীর প্রলোভন দেখিয়ে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতাসহ আসামীদের’কে গ্রেফতার করতে সক্ষম হয়ঃ গ্রেফতারকৃতরা হলো মোঃ সোহেল রানা @ মিলন (৩৭), জেলা- মাগুরা, মোঃ ময়নুল ইসলাম মিঠু (২৮), জেলা- ঝিনাইদহ , মোঃ হাফিজার রহমান (৪০), জেলা- মাগুরা ,মোঃ ইব্রাহিম (২৩), জেলা- চাঁদপুর ও মোঃ আলআমিন (২৩), জেলা-ঝালকাঠি।

প্রাথমিক জিজ্ঞাসাবদে ধৃত আসামীরা তাদের কৃত অপরাধ স্বীকার করেছে। তারা প্রতারণামূলকভাবে দেশের বিভিন্ন অঞ্চলের বেকার যুবকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে, গ্রেফতার কালে তাদের কাছে ভূয়া নিয়োগপত্র, ফাঁকা চেক সহ জালিয়াতির কাজে ব্যবহৃত অন্যান্য সামগ্রী পাওয়াযায়।

আসামীদের জিজ্ঞাসাবাদে জানাযায় তারা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। আসামীরা জাল জালিয়াতির মাধ্যমে ভূয়া ও নকল কাগজপত্র, ভূয় ানিয়োগপত্র তৈরী ও হেফাজতে রাখে। পরবর্তীতে উচ্চ বেতনের চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন স্থানের অসহায় বেকার যুবকদের সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে নগদ লক্ষ লক্ষ টাকা অগ্রীম গ্রহন করে ভূয়া নিয়োগপত্র প্রদান করে।

এই প্রতারক চক্রের রয়েছে কিছু পেইড এজেন্ট যারা বেকার ও শিক্ষিত যুবকদের কাছে নিজেরা চাকরি পেয়ে উপকৃত হয়েছে বলে ভুক্তভোগীদের আস্থা অর্জন করে। উক্ত প্রতারক চক্র কোন বাহিনীর সদস্য নাহয়েওবিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদীন যাবৎ পূর্ব পরিকল্পিতভাবে পরস্পর যোগসাজসে বিভিন্ন বাহিনীসহ সরকারি-বেসরকারি চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন স্থানের সাধারন ও নিরীহ লোকজনকে প্রলুব্ধ করে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিচ্ছিল। প্রতারিত লোকজন টাকা দেওয়ার পরও চাকরিতে নিয়োগ না পেয়ে প্রতারকদের কাছে টাকা ফেরত চাইলে তারা টাকা না দিয়ে মারধরসহ বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। এই চক্রের মূলহোতা সোহেল শুধু নিয়োগ প্রতারণার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, সে বাহিনীর পোষাক পরে উর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও আপলোড ও শেয়ার করে বিভিন্ন নারীদের সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন করে কুরুচি পূর্ণ ছবি ও ভিডিও ধারণ করে ভিকটিমদের ব্ল্যাকমেইল করতো। তদুপরি সে ভূয়া পরিচয় ব্যবহার করে চার বা ততোধিক বিয়ে করার মতো অপরাধ করেছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!