1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচন: ওবায়দুর রহমান সভাপতি, বাবুল আকতার সাধারণ সম্পাদক - Madaripur Protidin
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ

মাদারীপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচন: ওবায়দুর রহমান সভাপতি, বাবুল আকতার সাধারণ সম্পাদক

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩, ৯.২৭ এএম
  • ৫৮০ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি হয়েছেন ওবায়দুর রহমান খান ও সাধারণ সম্পাদক বাবুল আকতার। বুধবার রাত ১০টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. চিত্ত রঞ্জন মন্ডল। এর আগে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১৫টি পদে লড়ছেন ২৯ প্রার্থী।

প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. চিত্ত রঞ্জন মন্ডল জানান, জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি হয়েছেন ওবায়দুর রহমান খান, তার নিকটতম হয়েছেন এমরান লতিফ। অন্য পদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি হয়েছে জালালুর রহমান, সহ-সভাপতি পদে দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক বাবুল আকতার, যুগ্ম-সাধারণ সম্পাদক (১) অলিউর রহমান দর্জি, যুগ্ম-সাধারণ সম্পাদক (২) সজীব কুমার সরকার, কোষাধ্যক্ষ মহিদুল ইসলাম, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক আনোয়ার হোসেন রানা, সম্পাদক (মুহুরি) রফিকুল ইসলাম শামীম, কার্যকরী সদস্য হয়েছেন মুহাম্মদ ফরহাদ মোল্লা, মোহাম্মদ গোলাম মোস্তফা দেওয়ান, সাইদুর রহমান সাগর, সুজন মন্ডল ও মিঠুন চক্রবর্তী।

সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সমিতির নিজস্ব কার্যালয়ের দ্বিতীয় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ২৬৩ জন থাকলেও ভোট প্রয়োগ করেছেন ২৫৬ জন ভোটার। উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!