1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও সংস্কারের দাবীতে মাদারীপুরে মানববন্ধন - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও সংস্কারের দাবীতে মাদারীপুরে মানববন্ধন

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩, ৯.৪৫ এএম
  • ৫৭৯ জন পঠিত

টেকেরহাট(মাদারীপুর) সংবাদদাতা।
শিক্ষাক্রম সংস্কার, বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের তদন্তপূর্বক শাস্তির দাবীতে মাদারীপুরে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শহর ও সদর উপজেলা শাখা। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি করেন তারা।

মানববন্ধনে বক্তারা দাবী করে বলেন, শিক্ষাক্রম ২০২৩-এ কিছু বিতর্কিত অধ্যায় ও বিষয়কে সন্নিবেশিত করা হয়েছে। যা ইসলামের সাথে সাংঘর্ষিক ও অসামঞ্জপূর্ণ। যা বাতিল ও সংস্কার করতে জোর দাবী তোলা হয়। তারা ভারসাম্যপূর্ণ অর্থনীতি, কল্যাণমুকী রাজনীতি ও ইনসাফপূর্ন রাষ্ট্রব্যবস্থার দাবী করেন। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, জেলা শাখার সহ-সভাপতি হাজী আজিজুল হক মল্লিক, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ হাওলাদার, সদর উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি মো. ইমরান হোসাইন, যুব আন্দোলনের সভাপতি আল আমীন বিন ওহাব প্রমুখ। পরে তারা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন বলেন, ‘পাঠ্য বইয়ে শিক্ষার্থীদের যৌন বিষয়ে উসকে দেয়া হয়েছে। যার ফলে শিক্ষার্থীরা বিপদগামী পথে ধাবিত হবে। অচিরেই এসব বিষয় সংস্কার করে অর্থপূর্ণ পাঠ্যক্রম গড়ে তুলতে হবে। না হলে আগামীতে বৃহৎ আন্দোলন করা হবে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!