1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে এক প্রতিবন্ধীকে কুপিয়েছে দুর্বৃত্তরা - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

মাদারীপুরে এক প্রতিবন্ধীকে কুপিয়েছে দুর্বৃত্তরা

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩, ১০.২১ এএম
  • ৫৩৯ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।:
মাদারীপুরে এক প্রতিবন্ধী তরুণকে কুপিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় প্রতিবন্ধী শাহ জালাল বেপারীকে (২০) জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরের সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে। আহত শাহ জালাল একই এলাকার নুরু বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শহরের সবুজবাগ এলাকায় সরস্বতী পুজার আয়োজন করে হিন্দুধর্মাবলম্বীরা। সেখানে রাতে পুজা দেখতে ও ঘুরতে যায় শাহ জালাল। হঠাৎ পেছন থেকে একদল দুর্বৃত্ত তাকে এলোপাতারি ভাবে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় ওই বাকপ্রতিবন্ধীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেলে পাঠানো হয় ।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিয়াদ মাহমুদ জানান, শাহ জালালের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। জেলা সদর হাসপাতালে তার জন্য পর্যাপ্ত চিকিৎসা না থাকায় ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী জানায়, প্রতিবন্ধীর উপর হামলার ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!