1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
পটুয়াখালী জেলার বাউফল থানা হতে র‌্যাবের হাতে ইয়াবাসহ ০১(এক)জন গ্রেফতার। - Madaripur Protidin
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত

পটুয়াখালী জেলার বাউফল থানা হতে র‌্যাবের হাতে ইয়াবাসহ ০১(এক)জন গ্রেফতার।

  • প্রকাশিত : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩, ৭.২৫ পিএম
  • ৮৬৫ জন পঠিত

পটুয়াখালী জেলার বাউফল থানা হতে র‌্যাবের হাতে ইয়াবাসহ ০১(এক)জন গ্রেফতার।

র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প গত ১২/০২/২০২৩ইং তারিখ আনুমানিক ১৬:৩০ ঘটিকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১২/০২/২০২৩ইং তারিখ আনুমানিক ১৪:৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি যে, পটুয়াখালী জেলার বাউফল থানাধীন আয়নাবাজ কালাইয়া সাকিনস্থ মাহাবুব গাজীর বসত ঘর সংলগ্ন পশ্চিম পাশের পুকুর পাড়ের দক্ষিন পাশে জনৈক টুকু পঞ্চায়েতের জমির উপরে মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট লুকাইয়া রাখিয়া ক্রয়/বিক্রয় এর জন্য অবস্থান করিতেছে।

প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার জনাব তুহিন রেজা এর নের্তৃত্বে আনুমানিক ১৬:৩০ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর নাম হলো মাহাবুব গাজী (৪০), পিতা-নুরু গাজী, সাং-আয়নাবাজ কালাইয়া, থানা-বাউফল, জেলা-পটুয়াখালী। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে পেশায় সে একজন দিন মুজুর হলেও মাদকই তার প্রকৃত ব্যবসা। উক্ত আসামীর নিকট হতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কথিত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য অনুমান ১৫,০০০/- (পনের হাজার) টাকা। ধৃত আসামী অত্র থানাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার পটুয়াখালী বাউফল থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার পটুয়াখালী বাউফল থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!