1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে শিক্ষার্থীদের বেত দিয়ে পিটানোকে কেন্দ্র করে শিক্ষকদের উপর হামলা । প্রতিবাদে ছাত্র/ছাত্রীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল । - Madaripur Protidin
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

রাজৈরে শিক্ষার্থীদের বেত দিয়ে পিটানোকে কেন্দ্র করে শিক্ষকদের উপর হামলা । প্রতিবাদে ছাত্র/ছাত্রীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ।

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩, ২.৩১ পিএম
  • ৬১৭ জন পঠিত

রাজৈর (মাদারীপুর)প্রতিনিধি।
মাদারীপুরের রাজৈরে তিন ছাত্রকে বেত দিয়ে পিটানোকে কেন্দ্র করে শিক্ষকের উপর হামলা করে মারধর করার অভিযোগ ওঠে ওই তিন ছাত্রসহ ২০ থেকে ২৫জন বহিরাগত কিশোরদের বিরুদ্ধে । মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় শিক্ষকদের উপর ও্ই হামলার প্রতিবাদে সাধারন ছাত্র/ছাত্রীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। ঘটনাটি ঘটে উপজেলার হোসেনপুর উচ্চ বিদ্যালয়ে ।

জানাযায়, মাদারীপুরের রাজৈর উপজেলার হোসেনপুর উচ্চ বিদ্যালয়ে ৪ জুন রোববার দুপুরে মোবাইল ফোন নিয়ে ক্লাসে যাওয়ায় শ্রেণি শিক্ষক ওই মোবাইল ফোন আটকিয়ে রাখে । শুধু তাই নয়, ক্লাসে দেরীতে আসা এনিয়ে ৮ শ্রেনির অন্তর খালাসীসহ তিন ছাত্রকে অফিস সহকারী নাজমুল বেত দিয়ে পিটিয়ে আহত করে । পরে ওই ছাত্ররা ক্ষিপ্ত হয়ে সোমবার সকালে সাড়ে ৯টার দিকে বহিরাগত আরোও ২০ থেকে ২৫জন কিশোর নিয়ে উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করে তিন শিক্ষক- সহকারী শিক্ষক অখিল চন্দ্র বিশ্বাস, সহকারী শিক্ষক গোলক বল ও অফিস সহকারী নাজমুলকে মারধর করে ।

এক পর্যায় শিক্ষকরা উপায়ন্ত না দেখে পার্শ্ববর্তী পাট ক্ষেতে দৌড়ে পালিয়ে যায় । এই তিন শিক্ষককে মারধর করার প্রতিবাদে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় বিদ্যালয়ের সাধারন ছাত্র/ছাত্রীরা টেকেরহাট-কবিরাজপুর সড়কের হোসেনপুর বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে । মানববন্ধন চলাকালে শিক্ষকদের উপর হামলার বিচার চেয়ে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোঃ সালাউদ্দিন, সহকারী শিক্ষক অখিল চন্দ্র বিশ্বাস, গোলক বল, অফিস সহকারী নাজমুল ও ছাত্রীরা ।

অফিস সহকারী নাজমুল জানান, দেরীতে ক্লাসে আসা ও গালাগাল করায় আমি বেত দিয়ে ওই ছাত্রকে দুটি বারি দিয়েছি ।

এ ব্যাপারে অভিযুক্ত ৮ শ্রেণির ছাত্র খালাসী জানান, অফিস সহকারী নাজমুল আমাদের এক ছাত্রের মোবাইল ফোন আটকে রাখা ও আমাকে বেত দিয়ে পিটিয়ে আহত করা বিষয় নিয়ে সোমবার সকালে বিদ্যালয়ে গেলে শিক্ষকদের সাথে আমাদের হাতাহাতি হয় ।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন চুন্নু জানান, শিক্ষকদের উপর হামলা করেছে এলাকার কিছু সংখ্যক উৎশৃঙ্খল লোক । আমি এর বিচার দাবি করছি ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী সালাউদ্দিন জানান, আমি বিদ্যালয়ের মামলার কাজে বাহিরে ছিলাম । পরে শুনি আমর শিক্ষকদের উপর হামলা করে মারধর করেছে । আমি এ ঘটনার বিচার চাই ।
রাজৈর উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা জানান, এব্যাপারে আমি খোজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!