1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মানিকগঞ্জের সিংগাইর থেকে ইউপি সদস্যকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা চেষ্টার দায়ে প্রধান অভিযুক্ত ডাকাত সর্দার নাছির উদ্দিন@ নাইছা@ নছু গ্রেফতার - Madaripur Protidin
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের শিবচরে সুদের টাকা দিতে না পারায় হত্যার অভিযোগ, বিচারের দাবিতে স্বজনদের মানববন্ধন টিকিট কেটে সাধারণ রোগীর মতো  ২৫০ শয্যার হাসপাতাল পরিদর্শন করেন মাদারীপুর ২ আসনের   সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া  শিবচরে সেচ সহায়তা সরঞ্জাম ও এলএলপি ক্যানভাস পাইপ বিতরণ কার্যক্রম উদ্বোধন মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে উদ্ধারকৃত ৪০ ককটেল ধ্বংস রিক্সায় চড়ে সংসদে শপথ পড়তে গেলেন রিক্সা প্রতীক নিয়ে বিজয়ী সংসদ সদস্য হানজালা মাদারীপুরে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুর -১ আসনে পোস্টাল ব্যালটে  জিতলেন হানজালা মাদারীপুর -২ আসনের স্বতন্ত্র প্রার্থী ধানের শীষের প্রার্থীকে সমর্থন  মাদারীপুরে মিষ্টির দোকানে অগ্নিকান্ড: ৩০ লাখ টাকার ক্ষতি কালকিনিতে নারীসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক

মানিকগঞ্জের সিংগাইর থেকে ইউপি সদস্যকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা চেষ্টার দায়ে প্রধান অভিযুক্ত ডাকাত সর্দার নাছির উদ্দিন@ নাইছা@ নছু গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ২৪ জুন, ২০২৩, ৪.১৪ পিএম
  • ৪৭৪ জন পঠিত

অফিস রিপোর্টঃ মানিকগঞ্জ জেলার সিংগাইর এলাকার চাঞ্চল্যকর ইউপি সদস্যকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা চেষ্টার দায়ে প্রধান অভিযুক্ত আন্তঃজেলা ডাকাত দলের সর্দার নাছির উদ্দিন@ নাইছা@ নছুকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, র‌্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, ডাকাতি, অস্ত্রধারী ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের জন্য শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ২২ জুন ২০২৩ তারিখ রাতে র‌্যাব-৪ ও র‌্যাব-১০ এর একটি যৌথ আভিযানিক দল ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন হযরতপুর বাজার এলাকায় সাড়াশি অভিযান পরিচালনা করে মানিকগঞ্জ জেলার সিংগাইর এলাকার চাঞ্চল্যকর ও প্রকাশ্য দিবালোকে চান্দহর ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য আব্দুল গফুরকে কুপিয়ে হত্যাচেষ্টার দায়ে প্রধান অভিযুক্ত আন্তঃজেলা ডাকাত দলের সর্দার নাছির উদ্দিন@ নাইছা@ নছু (৪০)’কে গ্রেফতার করতে সমর্থ হয়।

গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে ভিকটিম গফুর মেম্বার মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন চান্দহর ইউনিয়নের ০৮নং ওয়ার্ড এর ২য় মেয়াদে নির্বাচিত ইউ.পি সদস্য এবং গ্রেফতারকৃত আসামী তার চাচাতো ভাই। আসামী দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা পরিচালনার পাশাপাশি আন্ত:জেলা ডাকাত দলের সর্দার হিসেবে বিভিন্নস্থানে ডাকাতি করে আসছিলো এবং ইতিপূর্বে তার বিরুদ্ধে একাধিক মাদক ও ডাকাতি মামলাও বিভিন্ন থানায় রুজু হয়েছে। ভিকটিম ইউপি সদস্য আব্দুল গফুর আসামীর মাদক ব্যবসার বিরোধিতা করে এলাকার মানুষের সচেতনতা বৃদ্ধি এবং তার বিরুদ্ধে র‌্যাব এর নিকট অভিযোগ প্রদান করলে র‌্যাবের আভিযানিক দল গ্রেফতারকৃত আসামীর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তার স্ত্রীকে মাদকদ্রব্যসহ আটক করে যার প্রেক্ষিতে গ্রেফতারকৃত আসামী ও তার বাহিনীর সদস্যরা ক্ষিপ্ত হয়ে পরস্পর যোগসাজশে ভিকটিম আব্দুল গফুর মেম্বার’কে হত্যার পরিকল্পনা করে। ঘটনার দিন ভোরে ভিকটিম নামাজশেষে বাড়ি ফেরার পথে পাটক্ষেতে ওতপেতে থাকা নছু ও তার সহযোগীরা সিংগাইর থানাধীন চান্দহর ইউনিয়নের আটিপাড়া রাস্তার উপর পৌছালে দেশীয় অস্ত্রসহ ভিকটিমকে অতর্কিতভাবে হামলা করলে ভিকটিমের দুই পা, কোমর ও পিঠে গুরুতর কাটা রক্তাক্ত জখমসহ শরীরের বিভিন্নস্থানে জখমপ্রাপ্ত হয়। ভিকটিমের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন আসার আগেই আসামীরা পালিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিমের বড় ভাই সিংগাইর থানায় একটি মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামী নাসিরুদ্দিন @নছুর বিরুদ্ধে আরো ০৯টি মামলা চলমান রয়েছে। বিচারাধীন মামলায় গ্রেফতার এড়াতে আসামি পলাতক থাকায় আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতের গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!