1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
পদ্মা সেতুর এক বছর পূর্তিতে মাদারীপুরে আনন্দ র‌্যালী - Madaripur Protidin
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ

পদ্মা সেতুর এক বছর পূর্তিতে মাদারীপুরে আনন্দ র‌্যালী

  • প্রকাশিত : রবিবার, ২৫ জুন, ২০২৩, ৫.৩৯ পিএম
  • ৬৪০ জন পঠিত

মাদারীপুর  সংবাদদাতা।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বহুল কাঙ্খিত পদ্মা সেতু উদ্বোধণের এক বছর পূর্তিতে আনন্দে ভাসছে মাদারীপুরসহ প্রায় ২১ জেলার মানুষ। রবিবার বিকেল ৩টার দিকে মাদারীপুর জেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তরা বলেন, গত বছর এদিনে পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় অর্ভূতপূর্ব পরিবর্তন এসেছে। সাথে কৃষি, বাণিজ্যসহ নানা খাতে উন্নয়নের রোল মডেলে উঠতে শুরু করেছে এ অঞ্চলের মানুষ। আগামীতে ব্যবসা-বাণিজ্য প্রসারে পদ্মা সেতু কাজে আসবে বলে আশা ব্যক্ত করেন বক্তরা। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশীদ খান। এসময় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশীদ খান বলেন, পদ্মা সেতুর মাধ্যমে রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চল, মংলা বন্দরের সরাসরি সড়ক যোগাযোগ তৈরি হয়েছে। রাজধানী এবং দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মধ্যে যাতায়াতের সময় এক-চতুর্থাংশ কমে আসছে। এতে করে পর্যটন খাতেরও ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রস্তাবিত এশিয়ান হাইওয়ের এবং ট্রান্স-এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের অংশ হওয়ায় পদ্মা সেতু আঞ্চলিক সংযোগকে সহজতর করেছে।

তিনি আরো বলেন, নির্মাণ খাতে ২৯ শতাংশ, কৃষিখাতে ৯ দশমিক ৫ শতাংশ এবং উৎপাদন ও পরিবহনে ৮ শতাংশ প্রবৃদ্ধিতে অবদান রাখতে পদ্মা সেতু। পদ্মা সেতুর প্রভাবে এই অঞ্চলে দারিদ্র্য ১ শতাংশ কমছে এবং জাতীয়ভাবে কমছে শূন্য দশমিক ৮ শতাংশ। পদ্মা সেতুর জন্য করা নদী শাসনের ফলে ৯ হাজার হেক্টর জমি খরা ও বন্যা থেকে বাঁচবে, যার আর্থিক মূল্য ১৫৬ মিলিয়ন মার্কিন ডলার।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!