1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
নির্বাচনে পরাজিত হবে জেনেই পালিয়ে বেড়ানোর পাঁয়তারা করছে বিএনপি : বাহাউদ্দিন নাছিম - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

নির্বাচনে পরাজিত হবে জেনেই পালিয়ে বেড়ানোর পাঁয়তারা করছে বিএনপি : বাহাউদ্দিন নাছিম

  • প্রকাশিত : রবিবার, ২ জুলাই, ২০২৩, ৯.৫৫ এএম
  • ৫২৯ জন পঠিত
মাদারীপুর প্রতিনিধি:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হবে জেনেই বিএনপি পালিয়ে বেড়ানোর পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দীন নাছিম। তিনি শনিবার সন্ধ্যায় কুকরাইল তাঁর নিজ বাসভবনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মাদারীপুর জেলা কমিটি আয়োজিত পবিত্র ঈদের আজহার শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বাঙ্গালী জাতির জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনে জনগনের ভোটে বিজয় হওয়ার সৎ সাহস বিএনপির নেই, তাই এই নির্বাচনকে সামনে রেখে এখনো তারা নানান ধরনের ষড়যন্ত্র চলাচ্ছে।
শেখ হাসিনার আমলেই জঙ্গিবাদ নির্মূল সম্ভব হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরো বলেন, বাংলাদেশ আজকে জঙ্গিদের অভয়ারণ্য থেকে মুক্তি পেয়েছে, এখন জঙ্গিবাদ মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। সম্পূর্ণ নির্মূল না হলেও অনেকটাই নিয়ন্ত্রনের পথে। এটাই হলো বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে শেখ হাসিনার সাহসি নেতৃত্ব। যেখানে জঙ্গিবাদের কোন  জায়গা নেই।
এ সময় বাহাউদ্দিন নাছিম বলেন, শেখ হাসিনা টানা তিনবার ক্ষমতায় থাকায় দেশ এখন উন্নয়নের রোল মডেল। সারাবিশ্বের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত হয়েছে। ২০২৬ সালে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবো। এর আগে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান পরিষদের নেতৃবৃন্দরা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, দপ্তর সম্পাদক গোলাম মাওলা আকন্দ, ঐক্য পরিষদের সভাপতি  শ্যামল দে, সাধারণ সম্পাদক এ্যাড বিমল কুমার বাড়ৈ, পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণতোষ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ নাদিম বৈদ্য, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড বিদ্যুৎ কান্তি বাড়ৈ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদারসহ অন্যরা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!