1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে প্রায় ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যবসায়ী নেতার বিরুদ্ধে বিক্ষোভ - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

মাদারীপুরে প্রায় ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যবসায়ী নেতার বিরুদ্ধে বিক্ষোভ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩, ৮.৪২ এএম
  • ৫৩২ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।
মাদারীপুরে প্রায় ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বনিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ভুইয়ার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন অভিযোগকারী ব্যবসায়ীরা। সোমবার সন্ধ্যায় শহরের পুরাণ বাজার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি’র সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতাসহ ভুক্তভোগীরা। এ সময় ব্যবসায়ীরা আগামী তিনদিনে মধ্যে তাদের পাওনা আদায়ে মেসার্স লুবনা ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মনিরুল ইসলামকে আন্টিমেটাম দেন । তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা। এদিকে অভিযুক্ত মনিরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে দাবি করেন দুই ব্যবসায়ীর কাছে ২২ কোটি টাকার বেশি পাওনা আদায়ে আদালতে মামলা করলে উল্টো ঐ ব্যবসায়ীরা আমার বিরুদ্ধে বিক্ষোভ করেন ।

জানা যায়, সম্প্রতি বিভিন্ন কোম্পানীর সিগারেট কিনতে মেসার্স লুবনা ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মনিরুল ইসলামকে তিন ব্যবসায়ী প্রায় ২৫ কোটি টাকা দেন। পরে টাকা কিংবা সিগারেট না দিলে কয়েক দফা পাওনা আদায়ের জন্য বললেও ব্যর্থ হন ওই তিন ব্যবসায়ী। একপর্যায়ে ভুক্তভোগী মনির হাওলাদার ১৫ কোটি ১৫ লাখ ২৬ হাজার ৪৫৪ টাকা, সুজন মোল্লা ১৩ লাখ ৭১ হাজার ৯৮৮ টাকা ও সাখাওয়াত হোসেন ৮ কোটি ৯৫ লাখ ৪ হাজার ৪৫ টাকা আদায়ের জন্য জেলা প্রশাসক, পুলিশ সুপার ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাষ্টিসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন । পরে বিক্ষোভ করেন ভুক্তভোগী, তাদের স্বজন ও ব্যবসায়ীরা। এ সময় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি’র নেতারা পাওনা আদায়ে আশ^াস দিলে পরিস্থিতি শান্ত হয়।

এদিকে অভিযুক্ত মেসার্স লুবনা ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী ও বনিক সমিতির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম তুষার ভুইয়া অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ব্যবসায়ী সাখাওয়াত হোসেনের কাছে ১১ কোটি ৭ লাখ ৯৭ হাজার ৯শ’ ৩ টাকা ও মনির হাওলাদারের কাছে ১১ কোটি ১৮ লাখ ২৩ হাজার ৮শ’ ১৫ টাকা পাওনা আদায়ে মামলা করলে উল্টো একটি পক্ষ আমার ব্যবসায়িক ও রাজনৈতিক সুনাম ক্ষুন্ন করতে ওই ব্যবসায়ীদের দিয়ে বিক্ষোভ করাচ্ছে ।
বিক্ষোভ ও সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন মাদারীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি’র সভাপতি হাফিজুর রহমান যাচ্চু খান, সিনিয়র সহ-সভাপতি বাবুল চন্দ্র দাস, পরিচালক নন্দ দুলাল সাহা, মনিরুজ্জামান আক্তারসহ অনেকেই।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!