1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
স্টাফকে বেধে মাদারীপুরে ইলেকট্রনিক্স শোরুমে দূর্ধষ ডাকাতি - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

স্টাফকে বেধে মাদারীপুরে ইলেকট্রনিক্স শোরুমে দূর্ধষ ডাকাতি

  • প্রকাশিত : বুধবার, ৫ জুলাই, ২০২৩, ২.৪৮ পিএম
  • ৫৭১ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
স্টাফকে বেঁধে রেখে মাদারীপুরের শিবচরে ইলেকট্রনিক্স শোরুমে ও গোডাউনে দূর্ধষ ডাকাতি সংঘঠিত হয়েছে। এসময় ২০ লক্ষাধিক টাকার ইলেকট্রনিক্স পন্য লুট করে নিয়ে যায় ডাকাতদল।
ক্ষতিগ্রস্থ‌্য ব্যবসায়ী ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার গভীর রাতে  জেলার শিবচরের মাদবরচরে পপুলার ট্রেড হাউজ নামক ইলেকট্রনিক্স শোরুমের তালা কৌশলে খুলে শোরুমে প্রবেশ করে ৫ থে‌কে ৬ জনের ডাকাতদল। ডাকাতদল শোরুমে ঢুকেই গোডাউনে ঘুমানো স্টাফ সাজ্জাদ মিয়াকে হাত পা বেধে ফেলে মারধর করে। এসময় ডাকাতদল শোরুমের সামনের এক্সপ্রেস হাইওয়ের সার্ভিস লেনের দুটি পিকআপে   নগদ ১ লাখ ১৫ হাজার টাকা, ৪৫ টি টিভি, ১০ টি ফ্রিজ, ১২ টি গ্যাসের চুলা, ১০ টি রাইস কুকার, ১৫ টি প্রেসার কুকার, ১০ টি ব্যালেন্ডার মেশিন, ২৫ টি আয়রন মেশিন, ২ টি পানির ফিল্টার, ২ টি এয়ার কুলার, ৫ টি ওয়াশিং মেশিন, ৪ টি সাউন্ডবক্সসহ ২০ লাখ ৬ হাজার ৯শ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ডাকাতির শেষ দিকে কৌশলে স্টাফ সাজ্জাদ পায়ের বাধন খুলে পেছনের দরজা দিয়ে বাইরে গিয়ে স্থানীয়দের ডাক দেয়। এসময় স্থানীয়রা ধাওয়া করলে ডাকাতদল পিকআপ নিয়ে পালিয়ে যায়। শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শিবচর থানার এসআই নূর মোহাম্মদ বলেন, ডাকাতরা কিছু ইলেকট্রনিক্স পন্য নিয়ে গেছে । মামলা প্রক্রীয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!