1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে ৫০ পরিবার পানি ও যোগাযোগ বন্দি - Madaripur Protidin
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের শিবচরে সুদের টাকা দিতে না পারায় হত্যার অভিযোগ, বিচারের দাবিতে স্বজনদের মানববন্ধন টিকিট কেটে সাধারণ রোগীর মতো  ২৫০ শয্যার হাসপাতাল পরিদর্শন করেন মাদারীপুর ২ আসনের   সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া  শিবচরে সেচ সহায়তা সরঞ্জাম ও এলএলপি ক্যানভাস পাইপ বিতরণ কার্যক্রম উদ্বোধন মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে উদ্ধারকৃত ৪০ ককটেল ধ্বংস রিক্সায় চড়ে সংসদে শপথ পড়তে গেলেন রিক্সা প্রতীক নিয়ে বিজয়ী সংসদ সদস্য হানজালা মাদারীপুরে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুর -১ আসনে পোস্টাল ব্যালটে  জিতলেন হানজালা মাদারীপুর -২ আসনের স্বতন্ত্র প্রার্থী ধানের শীষের প্রার্থীকে সমর্থন  মাদারীপুরে মিষ্টির দোকানে অগ্নিকান্ড: ৩০ লাখ টাকার ক্ষতি কালকিনিতে নারীসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক

রাজৈরে ৫০ পরিবার পানি ও যোগাযোগ বন্দি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩, ৫.০৩ পিএম
  • ৪৭৯ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা। চারিদিকে বৃষ্টির অথৈ পানি। এ পানি নিস্কাশনের নেই কোন ব্যবস্থা। জায়গার পানি জায়গা শুকিয়ে যাওয়ার কোন বিকল্প নেই। এ পানির মধ্য দিয়ে শিশু ও বৃদ্ধ সহ সকলকে চলাফেরা করতে হয়। তবে সেখানেও বিপত্তি। ঘর বা নিজ ভবন থেকে নিকটতম সড়কে যাওয়ার কোন ব্যবস্থা নেই। গালমন্দ উপেক্ষা করে অন্যের জায়গা দিয়ে যাতায়াত করতে হয় । সেখানেও আরো বিপত্তি। জায়গার মালিক তাদের লোহার গেট আটকিয়ে রাখলে এ ৫০টি পরিবার একেবারেই বন্দি হয়ে পড়ে। যাতায়াত পথের অভাবে এ পরিবার গুলির আবাসিক উন্নয়ন কর্মকান্ড বন্ধ আছে দীর্ঘকাল। অনেকেই নিজ বাসভবন ছেড়ে অন্যত্র বাসা ভাড়া থাকছে। যাতায়াত পথের অভাবে নির্মান সামগ্রী নিতে না পারায় কারো কারো পাকা ভবন বা আবাসিক ভবন নির্মান করতে পারছে না বা অর্ধ নির্মিত অবস্থায় পড়ে আছে। এমনি কি আগুন লাগলে ফায়ার সার্ভিস বা মূমূর্ষ রোগী আনা নেয়ার ক্ষেত্রে এম্বুলেন্স সগযোগিতার নেয়া সম্ভব নয়। এ চিত্র রাজৈর পৌরসভাধীন রাজৈর উপজেলা সদরের সুফি জোনাবালী সড়কের পাশে আলমদস্তার এলাকায়।

নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী এক নারী বলেন, রাস্তার অভাবে গৃহবন্দী হয়ে পড়েছি। মাত্র ১০০গজ দুরে উপজেলার প্রধান সড়কে যেতে হলে অন্যের জায়গা দিয়ে যেতে হয়। কোন রকম মতবিরোধ বাধলে লোহার গেটটি আটক দেয় তখন আমরা একেবারেই বন্দী হয়ে পড়ি। অন্যদিকে নিস্কাশন ব্যবস্থা না থাকায় বর্ষার বৃষ্টি নামলে পানি বন্দী হয়ে পড়ি। রাস্তার অভাবে নির্মান সামগ্রী আনা-নেয়া করতে না পাড়ায় বাড়ীঘরের নির্মান কাজও বন্ধ হয়ে আছে।

যোগাযোগ বন্দী এ এলাকার বাসিন্দা এডভোকেট মোঃ মফিজুর রহমান জানান, পৌরসভার সকল নীতি পালন করলেও আমরা নাগরিক সুবিধা পাচ্ছি না । এসমস্যা সমাধানের পৌরসভার স্মরনাপন্ন হলেও সুরাহা পাচ্ছি না । আমরা এখন দুর্যোগের মধ্যে বসবাস করছি। বেশী বর্ষন হলে অনেকের ঘরে পানি প্রবেশ করবে।
এডভোকেট ফায়েজুর রহমান হিরু বলেন, অপরিকল্পিত বাড়ী ঘর নির্মানের ফলে উদ্বুদ্ধ পরিস্থিতি অসহনীয় উঠেছে। রাস্তা ও ড্রেন নির্মান করা না হলে আইনশৃংলা পরিস্থিতির অবনতি হতে পারে।

রাজৈর পৌর মেয়র নাজমা রশিদ বলেন, উল্লেখিত সমস্যা সমাধানে ইতোপুর্বে রাস্তা নির্মানের ব্যবস্থা নেয়া হয়েছিল। কিন্তু কিছু ব্যক্তির কারনে রাস্তা নির্মান কাজ ভেস্তে যায়। পুনরায় সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!