1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদ্রাসার নৈশ্য প্রহরীর বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টার অভিযোগ - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

মাদ্রাসার নৈশ্য প্রহরীর বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টার অভিযোগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩, ৬.৩৮ পিএম
  • ৫৪৬ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
একশত টাকা দেয়ার লোভ দেখিয়ে মাদারীপুরের কালকিনি উপজেলার মোল্লারহাট ফাজিল মাদ্রাসার নৈশ্য প্রহরীর মো. দুলাল মোল্লার বিরুদ্ধে (১০) বছরের এক মেয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় আজ বৃহস্পতিবার দুপু‌রে থানায় একটি মামলা দায়ের করেছেন ভূক্তভোগী পরিবার।
এদিক ওই নৈশ্য প্রহরীর বিরুদ্ধে একাধীকবার এ ধরনের ঘটনা ঘটানোর অভিযোগ রয়েছে বলে এলাকাবাসী দাবী করেছেন। তবে মাদ্রাসার অধ্যক্ষের আত্মীয় বলে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেন না মাদ্রাসা কর্তৃপক্ষ।
মামলা, ভূক্তভোগী পরিবার ও এলাকা সূত্রে জানা গেছে, ওই শিশু শিক্ষার্থী তার বাড়ির কাছের একটি বাগানে বুধবার দুপুরে কাঠ বাদাম টোকানোর জন্য যায়। এসময় নৈশ্য প্রহরী লম্পট দুলাল মোল্লা ওই শিক্ষার্থীকে একশত টাকা দেয়ার লোভ দেখিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। শিশু শিক্ষার্থীর ডাক-চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে লম্পট দুলাল মোল্লা পালিয়ে যায়। এই ঘটনায় ওই শিশু শিক্ষার্থীর মা বাদী হয়ে লম্পট দুলাল মোল্লাকে আসামী করে কালকিনি থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার বাদী বলেন, লম্পট দুলাল মোল্লা আমার মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষনের চেষ্টা করেছে। তাই আমি দুলাল মোল্লাকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছি। আমি ওর ফাঁসি চাই।
শিশু শিক্ষার্থীর কাকি বলেন, আমি দুলাল মোল্লাকে এবং ওই র্শিশুকে উলঙ্গ অবস্থায় দেখতে পেয়েছি। পরে দুলাল মোল্লা আমাদের দেখে পালিয়ে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন এলাকাবাসী বলেন, মাদ্রাসার অধ্যক্ষের আত্মীয় বলে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেননা মাদ্রাসা কর্তৃপক্ষ।
ওই মাদ্রাস অধ্যক্ষ আবু রাফে বলেন, দুলাল মোল্লা এর আগেও এরকম একটি ঘটনা ঘটিয়ে ছিলো। পরে মাদ্রাসায় বসে সামাজিকভাবে তার বিচার করা হয়েছে।
অভিযুক্তর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশ্রাফুজ্জামান বলেন, মামলার তদন্ত করে সঠিক বিচারের দাবী যানাই।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন বলেন, শিশু শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। আসামীকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!