1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
পদ্মা সেতু হয়ে রেল ভারত পর্যন্ত যাবে: চীফ হুইপ - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

পদ্মা সেতু হয়ে রেল ভারত পর্যন্ত যাবে: চীফ হুইপ

  • প্রকাশিত : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩, ৩.৪৯ পিএম
  • ৫৩২ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, পদ্মা সেতু রেল সংযোগ একদিন মংলা বন্দর, পায়রা বন্দর এমনকি ভারতের সাথেও সংযুক্ত হবে। ভারতের সাথে সংযোগ হওয়ার কারনে আপনারা নিজের ঘরের সামনে থেকে রেলে চড়ে ভারতসহ বিভিন্ন জায়গায় যেতে পারবেন। চিকিৎসা, লেখাপড়ার জন্য  আরো সুযোগ আমাদের দেশের মানুষ পাবে। সেই আলোকে মাননীয় প্রধানমন্ত্রী ব্যপক উন্নতি করছে।
শুক্রবার দুপু‌রে মাদারীপুরের শিবচরের দত্তপাড়ার বাচামারা নদীর উপর হাতির ঝিলের আদলে নির্মিত দাদা ভাই সেতু উদ্বোধন শেষে স্থানীয় গন্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চীফ হুইপ এসব কথা বলেন।
দাদাভাই সেতুটির দৈর্ঘ্য ২৪৫ মিটার, প্রস্থ ৭.৩ মিটার। সেতুর নির্মান ব্যয় প্রায় সাড়ে ২৯ কোটি টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী মো: আশরাফ আলী খান এর সভাপতিত্বে এসময় মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের সভাপতি বাহাদুরপুর মঞ্জিলের গদিনশীন পীর হযরত মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ্র চন্দ, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আ: লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাজাহান মোল্লা, উপজেলা প্রকৌশলী একেএম রেজাউল করিম প্রমূখ উপস্থিত ছিলেন। এর আগে চীফ হুইপ বাহাদুরপুর এলাকায় মেসার্স এ এইচ কে ফিলিং স্টেশন উদ্বোধন করেন। পরে চীফ হুইপ জুমার নামাজ আদায় শেষে দ্বিতীয়খন্ড ইউনিয়নে একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান করেন।
এসময় চীফ হুইপ আরো বলেন, আমাদের স্বপ্নের সেতু পদ্মা সেতু। যখন আমার পিতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কাছে পদ্মা নদীর পাড়ে এই সড়ক দাবী করেছিল ওই সময় স্বাধীনতার পরে ১৯৭৪ সালে বঙ্গবন্ধু কিন্তু এই সড়কের জন্য ৪ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছিলেন। বঙ্গবন্ধু বেঁচে থাকলে এই সড়ক এবং পদ্মা সেতু অনেক আগেই আমরা পেতাম। বিভিন্ন রাজনৈতিক কারনে বিভিন্ন সরকার ক্ষমতায় থাকার কারনে আমাদের সেতু করতে দেয়নি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাহসী ভূমিকার কারনে কত দেশি বিদেশী ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের নিজস্ব অর্থায়নে আপনাদের টাকায় আমাদের সকলের টাকায় এই পদ্মা সেতু নির্মান করা হয়েছে। আমরা রাস্তা পাবো, ব্রীজ পাবো ভেবেছি কিন্তু রেল লাইন পাবো এটা আমরা কখনো ভাবতেও পারিনি। প্রধানমন্ত্রীর কাছে আমাদের রেল সংযোগ পাওয়ার দাবী কিন্তু কখনো ছিলো না। না চাওয়ার পরও প্রধানমন্ত্রী আমাদের জন্য এই রেল লাইন করে দিয়েছেন। যারা ঢাকায় চাকুরী করে, ব্যবসা করে তারা কিন্তু এখানে বাড়িতে এসে থাকতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!