1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কালকিনিতে বাজারে অগ্নিকান্ড ॥ প্রায় আট লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি - Madaripur Protidin
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ

কালকিনিতে বাজারে অগ্নিকান্ড ॥ প্রায় আট লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি

  • প্রকাশিত : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩, ৪.১৩ পিএম
  • ৫০৭ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় তিনটি দোকারঘর পুড়ে যায়। এতে করে প্রায় আট লক্ষাধীক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ভুক্তভোগী পরিবারের দাবি। আজ শুক্রবার গভীর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

ভূক্তভোগী পরিবার ও এলাকা সুত্রে জানা গেছে, উপজেলার শিকারমঙ্গল বাজারে আহম্মদ ঘরামীর দোকানঘরে হঠাৎ আগুনের সুত্রপাত ঘটে। সেখান থেকে আগুন মূহুর্তের মধ্যে পুরো বাজারে ছরিয়ে পরে। পরে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন ও উপজেলার ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় ঘন্টা ব্যাপী প্রানপন চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু তাৎক্ষনিক ওই বাজারের আহম্মদ ঘরামীর, কামাল বেপারীর ও ফেরদৌস মাতুব্বরের দোকানসহ তিনটি দোকারঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে করে প্রায় আট লক্ষাধীক টাকার ক্ষয়-ক্ষতি সাধন হয়েছে ওই ব্যবসায়ীদের।

এ ব্যাপারে উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. খোকন বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!