1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী ধর্ষণকারী শওকত তস্তারকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হতে গ্রেফতার। - Madaripur Protidin
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের শিবচরে সুদের টাকা দিতে না পারায় হত্যার অভিযোগ, বিচারের দাবিতে স্বজনদের মানববন্ধন টিকিট কেটে সাধারণ রোগীর মতো  ২৫০ শয্যার হাসপাতাল পরিদর্শন করেন মাদারীপুর ২ আসনের   সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া  শিবচরে সেচ সহায়তা সরঞ্জাম ও এলএলপি ক্যানভাস পাইপ বিতরণ কার্যক্রম উদ্বোধন মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে উদ্ধারকৃত ৪০ ককটেল ধ্বংস রিক্সায় চড়ে সংসদে শপথ পড়তে গেলেন রিক্সা প্রতীক নিয়ে বিজয়ী সংসদ সদস্য হানজালা মাদারীপুরে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুর -১ আসনে পোস্টাল ব্যালটে  জিতলেন হানজালা মাদারীপুর -২ আসনের স্বতন্ত্র প্রার্থী ধানের শীষের প্রার্থীকে সমর্থন  মাদারীপুরে মিষ্টির দোকানে অগ্নিকান্ড: ৩০ লাখ টাকার ক্ষতি কালকিনিতে নারীসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক

মাদারীপুরে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী ধর্ষণকারী শওকত তস্তারকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হতে গ্রেফতার।

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩, ১.৩৩ পিএম
  • ৩৮৮ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা॥
মাদারীপুরে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী ধর্ষণকারী শওকত তস্তারকে (২৯) গ্রেফতার করেছে র‌্যাব-৮ । সোমবার রাত সাড়ে ৯টার সময় অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মৌচাক এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ধর্ষক শওকত তস্তার সদর উপজেলার ছিলারচর গ্রামের মোঃ জলিল তস্তারের ছেলে ।

মঙ্গলবার বেলা ১২টার সময় র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান,
র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প ও র‌্যাব-১১, সিপিএসসি কোম্পানীর একটি যৌথ আভিযানিক দল সোমবার রাত সাড়ে ৯টার দিকে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর ও বহুল আলোচিত মাদারীপুর জেলার সদর থানার শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী ধর্ষণকারী শওকত তস্তারকে (২৯ গ্রেফতার করা হয়।

ঘটনার বিবরণে জানা যায় যে, গত ০৭/০৭/২০২৩ খ্রিঃ ভিকটিম কাকলি আক্তার প্রতিবেশী মজিবর ব্যাপারীর বাড়ী থেকে পায়ে হেঁটে নিজ বাড়ীর দিকে যাওয়ার পথে ফারুক ব্যাপারীর বাড়ীর সামনে পুকুরপাড়ে পৌঁছানো মাত্র আসামী শওকত তস্তার (২৯) ভিকটিমকে মুখ চেপে ধরে জোরপূর্বক রাস্তার পাশের জঙ্গলে নিয়ে যায়। জঙ্গলের ভিতর নির্জন জায়গায় ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে।এক পর্যায়ে ভিকটিমের চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে চলে আসে এবং আসামী শওকত তস্তার (২৯) পালিয়ে যায়।

উক্ত ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে বিষয়টি র‌্যাবের নজরে আসলে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারিপুর ও র‌্যাব-১১, সিপিএসসি কোম্পানী বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে। এরই ফলশ্র“তিতে উক্ত ঘটনার আসামীকে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়। ভিকটিমের বাবা আজিজুল চোকদার (৪৫) বাদী হয়ে মাদারীপুর জেলার সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইন (সংশোধনী ২০০৩) এর ৯(১) আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-০৮/৩৪২, তারিখ ০৭ জুলাই ২০২৩।
উল্লেখ্য যে র‌্যাব-৮ এর এধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!