1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
অপেরা হাউজ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ হ‌বে পদ্মা পা‌ড়ের জেলায়: সাংস্কৃতিক প্রতিমন্ত্রী - Madaripur Protidin
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের শিবচরে সুদের টাকা দিতে না পারায় হত্যার অভিযোগ, বিচারের দাবিতে স্বজনদের মানববন্ধন টিকিট কেটে সাধারণ রোগীর মতো  ২৫০ শয্যার হাসপাতাল পরিদর্শন করেন মাদারীপুর ২ আসনের   সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া  শিবচরে সেচ সহায়তা সরঞ্জাম ও এলএলপি ক্যানভাস পাইপ বিতরণ কার্যক্রম উদ্বোধন মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে উদ্ধারকৃত ৪০ ককটেল ধ্বংস রিক্সায় চড়ে সংসদে শপথ পড়তে গেলেন রিক্সা প্রতীক নিয়ে বিজয়ী সংসদ সদস্য হানজালা মাদারীপুরে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুর -১ আসনে পোস্টাল ব্যালটে  জিতলেন হানজালা মাদারীপুর -২ আসনের স্বতন্ত্র প্রার্থী ধানের শীষের প্রার্থীকে সমর্থন  মাদারীপুরে মিষ্টির দোকানে অগ্নিকান্ড: ৩০ লাখ টাকার ক্ষতি কালকিনিতে নারীসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক

অপেরা হাউজ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ হ‌বে পদ্মা পা‌ড়ের জেলায়: সাংস্কৃতিক প্রতিমন্ত্রী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩, ৩.৪২ পিএম
  • ৩৯৮ জন পঠিত

মাদারীপুর প্রতি‌নি‌ধি:

সিডনির অপেরা হাউজের আদলে শেখ হাসিনা অপেরা হাউজ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মানের লক্ষ্যে মাদারীপুরের শিবচরের আড়িয়াল খা নদের পাড়ে জায়গা পরিদর্শন করলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে এম খালিদ, সচিব খলিল আহমেদসহ শীর্ষ কর্মকর্তা ও নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার সকালে আড়িয়াল খা নদের পাড়ের জেলা মাদারীপু‌রের শিবচর উপ‌জেলার সন্ন্যাসীরচরের এলাকার হাইওয়ে থানা সংলগ্ন এলাকা পরিদর্শন করে প্রতিমন্ত্রী এ এলাকাকে অপেরা হাউজ নির্মানের জন্য আদর্শ স্থান বলে জানান। প্রকল্পটি রাজধানী ঢাকার হাতিরঝিলের পরিবর্তে এ এলাকায় হবে আশা প্রকাশ করেন তিনি।

সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে এম খালিদ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘ইতোমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি সিডনির অপেরা হাউজের আদলে শেখ হাসিনা আধুনিক অপেরা হাউজ ও সাংস্কৃতিক কেন্দ্র বাংলাদেশে করতে চাই। এই অপেরা হাউজের সিদ্ধান্ত হয়েছিল ঢাকার হাতিরঝিলে। কিন্তু সেখানকার যে জনবসতি ও যানবাহন সেখানে এটি সামঞ্জস্য হচ্ছে না। সেই কারনেই প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা চীফ হুইপ মহোদয়ের সাহায্য চেয়েছি। সেই মোতাবেক আমরা শিবচরের আড়িয়াল খা পাড় পরিদর্শনে এসেছি। আমাদের কাছে এ জায়গাটি অপেরা হাউজের জন্য একটি অসাধারন জায়গা মনে হয়েছে।’

তি‌নি আরো ব‌লেন, যে বিশাল জায়গা প্রয়োজন সেটা এখানে আছে। অপেরা হাউজ দৃষ্টিনন্দন করতে জলাভূমি লাগে আড়িয়াল খা নদ এখানে আছে। এই নদীতে জোয়াড় ভাটা হয়। সাংস্কৃতিক অঙ্গনের সবকিছু থাকবে এখানে। যেহেতু চীফ হুইপ মহোদয় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে আমরা অনুমোদন চাইবো। খুব দ্রুত সমীক্ষা করে এই সরকারের মেয়াদকালেই নকশার কাজ সম্পন্ন করবো।’

এসময় চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, ‘এলাকাটি পদ্মা সেতুর পরেই আড়িয়াল খা নদের পাড়ে সুন্দর একটি এলাকা। অনেক প্রকল্প প্রধানমন্ত্রী এখানে দিয়েছেন। এই প্রকল্পটি আমরা স্পোর্টস সিটির পাশেই করার চেষ্টা করছি। বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারের কাজও এগিয়ে নিচ্ছি। সুন্দর পরিবেশের জন্য এটিই উপযুক্ত স্থান। রেল স্টেশনের পাশেই এটি নির্মিত হলে মানুষ অনেক সুবিধা পাবে। মন্ত্রী এ এলাকা পছন্দ করেছেন আমরা এ জায়গা দিতে প্রস্তুত আছি।’

এসময়  মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ: লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিবুল ইসলাম ,উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শাজাহান মোল্লা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!