1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে মাদারীপুরে বিএনপি’র পদযাত্রা - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে মাদারীপুরে বিএনপি’র পদযাত্রা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩, ৪.৫৮ পিএম
  • ৫২৫ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে মাদারীপুরে পদযাত্রা করেছে বিএনপি। মঙ্গলবার সকালে মাদারীপুর জেলা বিএনপির আয়োজনে দলীয় পতাকা হাতে এতে অংশ নেয় ৫টি উপজেলার বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়ে চৌরাস্তা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে বক্তব্য রাখেন নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, এক দফা ও এক দাবী আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত হতে হবে। এজন্য বর্তমান সরকারকে পদত্যাগের দাবী জানান তারা। তা না হলে আগামীতে আরো বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গণ শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান, যুগ্ন আহবায়ক মিজানুর রহমান মুরাদ, বিএনপি নেত্রী নাদিরা চৌধুরী মিঠু, জেলা যুবদলের সভাপতি ফারুক বেপারী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, ছাত্রদলের আহবায়ক মেহেদি হাসান জাকিরসহ অনেকেই।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!