1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
শিবচরে তিন গাভী নিয়ে পালানোর সময় দুই চোর আটক - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

শিবচরে তিন গাভী নিয়ে পালানোর সময় দুই চোর আটক

  • প্রকাশিত : বুধবার, ১৯ জুলাই, ২০২৩, ৭.৩৬ এএম
  • ৬০৭ জন পঠিত
মাদারীপুর সংবাদদাতা।
মাদারীপুরের শিবচর থেকে এক কৃষকের অস্ট্রেলিয়ান জাতের ৩টি গাভী চুরি করে পালাচ্ছিলেন চোর চক্রের সদস্যরা। এ ঘটনায় চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ জুলাই) সকা‌লে সদর উপজেলার খাগদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার কুন্তিপাড়া এলাকার রজ্জব আলী শেখের ছেলে রেজাউল শেখ ও ১৭ বছর বয়সী এক কিশোর। রেজাউল শেখ ওই পিকআপ ভ্যানটি চালাচ্ছিলেন ও তার সহযোগী ছিলেন ওই কিশোর।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, শিবচর উপজেলার পূর্ব কাকইর এলাকার সাহেব আলী মাদবর তার খামারে ৩ টি অস্ট্রেলিয়ান জাতের গাই গরু লালনপালন করে আসছেন। সোমবার দিবাগত রাত ১টার দিকে তাঁর গোয়ালঘর থেকে ৩টি গরু চুরি করে নিয়ে যায় চোর চক্রের কয়েকজন সদস্য। পরে গরুর মালিক বিষয়টি টের পেয়ে দ্রুত থানা পুলিশকে অবগত করে।
এদিকে চোর চক্রের সদস্যরা গরু গুলোকে পিকআপ ভ্যানে করে ভোর রাতে সদর উপজেলার খাগদী বাসস্ট্যান্ড এলাকায় আসলে পুলিশের একটি টহল দলের তাদের গাড়ি থামাতে বলে। এসময় চোরচক্রের সদস্যরা পালাতে চেষ্টা করলে দুই জনকে আটক করে পুলিশ। এদিকে এ ঘটনায় শিবচর থানায় বাদী হয় একটি মামলা দায়ের করেছেন গরুর মালিক সাহেব আলী।
গরুগুলোর মালিক সাহেব আলী মাদবর বলেন, আমি রাতে ঘরে গিয়ে গরু গুলো দেখতে না পেয়ে পুলিশকে জানাই। চোরেরা আমার গরু চুরি করে পালিয়ে যাওয়ার পথে খাদগী এলাকায় পুলিশের কাছে আটক হয়। পরে পুলিশ আমাকে বিষয়টি জানালে থানায় এসে আমার গরুগুলোকে শনাক্ত করি।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় পিকআপ ভ্যানসহ ৩টি গরু উদ্ধার করেছে পুলিশ। পরে তাদের শিবচর থানায় হস্তান্তর করা হয়। ##

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!