1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরে যুবককে কুপিয়ে জখম: ঢাকায় প্রেরণ - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরে যুবককে কুপিয়ে জখম: ঢাকায় প্রেরণ

  • প্রকাশিত : রবিবার, ২৩ জুলাই, ২০২৩, ১০.০৮ এএম
  • ৫০৩ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের শিবচরে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন। আহত যুবককে মূমূর্ষ অবস্থায় শনিবার রাত ১০টার দিকে ঢাকা মেডিকেলে প্রেরন করা হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগীরা জানায়, শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের সাড়ে বিশরশি গ্রামের আবুল কাশেম মিয়ার সাথে তার প্রতিবেশী কহিনুর ও তৈয়বআলী শিকদারের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার রাতে কাশেম মিয়ার ছেলে মাহবুব রহমান (২২) এলাকার একটি মসজিদে নামাজ আদায় শেষে বাড়ি ফিরছিল। বাড়ি সংলগ্ন ব্রীজের কাছে আসলে এসময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা ১০ থেকে ১২ জন ধারালো অস্ত্র দিয়ে মাহবুবের উপর হামলা চালায়।

মাহবুব দৌড়ে পাশর্^বর্ত্তী একটি বাড়িতে আশ্রয় নেয়ার চেষ্টা করলে হামলাকারীরা ওই বাড়ির উঠোনে ফেলে মাহবুবকে এলাপাতারি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা মূমূর্ষ অবস্থায় মাহবুবকে উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এবিষয়ে আহত মাহবুব রহমান বলেন, ‘আমি মসজিদে নামাজ আদায় শেষে বাড়ি ফিরছিলাম। এসময় আগে থেকে ওৎ পেতে থাকা বুলবুল, কহিনুর, রোহান, আলতু মোল্লা, নাজমুল, তৈয়ব আলী শিকদারসহ ১০ থেকে ১২ জন মিলে আমাকে এলাপাতারি কুপিয়েছে। আমি ওদের বিচার চাই।’

আহতের বাবা আবুল কাশেম মিয়া বলেন, ‘জমি নিয়ে আমার প্রতিবেশী কহিনুর ও তৈয়বআলী শিকদারের সাথে আমার বিরোধ রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে ওরা আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে। চিকিৎসকের পরামর্শে মূমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাচ্ছি। আমি এ ঘটনার বিচার চাই।’

তবে অভিযুক্তদের সাথে যোগাযোগ করেও পাওয়া যায়নি। তারা এলাকায় নেই, অনেকেই গা-ঢাকা দিয়েছে বলে এলাকাবাসী বলেছেন।

এব্যাপারে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মাইনুল ইসলাম বলেন, ‘গুরুতর আহতাবস্থায় এক যুবকে হাসপাতালে আনা হয়েছিল। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরন করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!