1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ঢাকা সিদ্ধেশ^রী কালী মন্দিরে অনুষ্ঠিত হলো ভক্তসংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভক্ত সম্মেলন ও বৈষ্ণব সভা - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

ঢাকা সিদ্ধেশ^রী কালী মন্দিরে অনুষ্ঠিত হলো ভক্তসংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভক্ত সম্মেলন ও বৈষ্ণব সভা

  • প্রকাশিত : রবিবার, ২৩ জুলাই, ২০২৩, ৬.০১ পিএম
  • ৬১৪ জন পঠিত

নিত্যানন্দ হালদার,মাদারীপুর॥
ভক্তসংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ৫ সদস্যের বৃন্দাবন যাত্রা উপলক্ষে ঢাকা সিদ্ধেশ^রী কালী মন্দিরে আয়োজন করা হয় ভক্ত সম্মেলন ওবৈষ্ণব সভা।শুক্রবার দিনব্যাপীনানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভক্ত সম্মেলন ও বৈষ্ণব সেবায় বাংলাদেশের বিভিন্ন জেলার ভক্তসংঘের সদস্যবৃন্দ অংশগ্রহন করেন। বৃন্দাবনধাম তীর্থ ভ্রমনকারীরা হলেন ভক্তসংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা তপন মল্লিক, সহ-সভাপতি শ্যামল মন্ডল,সাধারন সম্পাদক যোগেশ মন্ডল,সাংগঠনিক সম্পাদক পলাশ মল্লিক ও সিদ্ধেশ^রী শ্রীশ্রী কালী মন্দির কমিটির যুগ্ম সাধারন সম্পাদক নারায়ণ দত্ত।

দিনব্যাপী ভক্ত সম্মেলন ও বৈষ্ণব সেবানুষ্ঠানে বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল শ্রীমদ্ভগবদ গীতা পাঠ, শ্রীমদ্ভাগবত পাঠ, আলোচনা সভা ,শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন, শ্রীমদ্ভগবদ গীতা দান, ক্রেস্ট প্রদান, উত্তরীয় পরিধান ও নরনারায়ণ সেবা।

ভক্ত সম্মেলন ও বৈষ্ণব সেবানুষ্ঠানে শ্রীমদ্ভগবদ গীতা পাঠ করেন শ্রীশ্রী সিদ্ধেশ^রী কালী মন্দিরের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক প্রিয়তোষ কান্তি বিশ^াস, শ্রীমদ্ভাবগবত পাঠ করেন নবাবগঞ্জ চন্দ্রখোলা শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরের ব্রহ্মচারী শ্রীকৃষ্ণ চৈতন্য দাস,শ্রীমদ্ভগবদ গীতা দান করেন চন্দ্রখোলা শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরের ব্রহ্মচারীনি শ্রীমতি রুপারাধা দাসী।

ভক্তসংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি শান্তিরঞ্জন মন্ডলের সভাপতিত্বে ভক্ত সম্মেলন ও বৈষ্ণব সেবানুষ্ঠানে বৃন্দাবনধামের ভগবান শ্রীকৃষ্ণের পরম লীলা কাহিনী তুলে ধরে বক্তব্য রাখেন তপন মল্লিক, শ্যামল মন্ডল,যোগেশ মন্ডল,পলাশ মল্লিক ও নারায়ণ দত্ত।

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সনাতন ধর্মের ভাব তত্ত্বের বিভিন্ন দিক তুলে ধওে ভক্ত সম্মেলন ও বৈষ্ণবানুষ্ঠানে বক্তব্য রাখেন ভক্তসংঘেরউত্তম বাকচী,মিলি বৈদ্য,রামগোপাল সরকার,মিন্টু সেন রাজ,সুনিল বালা,সুধীর দেবনাথ, মনোরঞ্জন অধিকারী,রনজিৎ ব্রহ্মচারী,দিলীপ অধিকারী,পীযূষ বাড়ৈ,রাম সরকার,জয়দেব সরকার,সমীর হালদার, স্বপন বিশ^াস,সত্যেন্দ্রনাথ বেপারী,আনন্দ মন্ডল,অনন্ত মাঝি,শিল্পী ভাবুক,প্রভাষক,সাংবাদিক নিত্যানন্দ হালদার প্রমুখ।

অনুষ্ঠানের শেষার্ধে নরনারায়ণ সেবা,উত্তরীয় দান,ক্রেস্ট প্রদান,গীতা দান ও প্রার্থনার মধ্যে দিয়ে বৈষ্ণব সেবা ও ভক্ত সম্মেলন শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!