1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ডাকাতির প্রস্তুতিকালে মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত আটক - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

ডাকাতির প্রস্তুতিকালে মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত আটক

  • প্রকাশিত : সোমবার, ২৪ জুলাই, ২০২৩, ৩.৪২ পিএম
  • ৫১২ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের সবার নামেই দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছেন। সোমবার দিবাগত রাতে জেলার শিবচর উপজেলার কাঠালবাড়ী এলাকা থেকে ওই ডাকাত সদস্যদের গ্রেফতার করে পুলিশ।

এসময় ডাকাত সদস্যদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, ধারালো ছেনদা, লোহার তৈরী ছোরা, স্টিলের পাতের কুড়াল, এসএস পাইপ, লোহার রড, স্টিলের স্লাইরেঞ্জ জব্দ করে পুলিশ। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে একথা জানান শিবচর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার শিবচর উপজেলার কাঠালবাড়ী এলাকায় ধলু ডাকাতের নেতৃত্বে ১০ জনের ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। সংবাদ পেয়ে শিবচর থানা পুলিশের একাধিক টিম কাঠালবাড়ী এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত সর্দার ধলু জমাদ্দার, আরব আলী হাওলাদারসহ বেশ কয়েকজন ডাকাত পালিয়ে যায়। পুলিশের কয়েকটি টিম অভিযান চালিয়ে ৬ ডাকাত সদস্যকে আটক করে। পুলিশ এসময় ডাকাতদের বহনকারী ভ্যানের তলায় তৈরিকৃত অভিনব পকেট থেকে রাম দা, ড্যাগার, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্রা ও তালা কলাপশিকল গেট কাটার সামগ্রী উদ্ধার করে। গ্রেফতারকৃতদের নামে বেশকয়েকটি জেলায় ডাকাতির মামলাও রয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, রাজশাহী জেলার বাঘা থানার দেবত্তর বিনোবপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মাহাবুবুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলার পদ্মা সেতু উত্তর থানার জসলদিয়া গ্রামের মৃত আব্দুল খালেক এর ছেলে আবুল কালাম কাজী, মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঠালবাড়ী ইউনিয়নের জুলহাস বেপারী কান্দি গ্রামের জিলু হাওলাদারের ছেলে মিরাজ হাওলাদার, একই এলাকার সাহেব আলী বেপারী কান্দি গ্রামের সুরুজ হাওলাদারের ছেলে সুখচান হাওলাদার, কাঠালবাড়ী জুলহাস বেপারী কান্দি গ্রামের আরব আলী হাওলাদারের ছেলে আকাশ ওরফে আরিফ হাওলাদার ও ফরিদপুর জেলার ভাঙ্গা থানার নুরপুর গ্রামের টুকু বেপারীর ছেলে মশিউর বেপারী।
এব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনিসুর রহমান জানান, ‘ডাকাতির প্রস্তুতিকালে ৬ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে আদালতের প্রেরণ করা হয়েছে।’

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!