1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ঢাকার আশুলিয়া থেকে ৫ বছরের শিশু ধর্ষনের দায়ে ১ জন ধর্ষক’কে গ্রেফতার - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

ঢাকার আশুলিয়া থেকে ৫ বছরের শিশু ধর্ষনের দায়ে ১ জন ধর্ষক’কে গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩, ৮.০২ পিএম
  • ৫৫৫ জন পঠিত

অফিস রিপোর্টঃ ঢাকা জেলার আশুলিয়া এলাকা হতে ৫ বছরের শিশু ধর্ষনের দায়ে ১ জন ধর্ষক’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪; ভিকটিম উদ্ধার।

র‌্যাব জানায়, র‌্যাব-৪ জঙ্গীবাদ, খুন, ধর্ষণ, নাশকতা এবং অন্যান্য অপরাধের পাশাপাশি মনুষ্য অপরহরণকারী চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদাতৎপর। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল গত ২৩ জুলাই দুপুরে ঢাকা জেলার আশুলিয়া এলাকা হতে ৫ বছরের শিশু ধর্ষণের দায়ে ধর্ষক মোঃ মেহেদী হাসান @ হাসান (১৮)’কে গ্রেফতার করতে সমর্থ হয়।

ভিকটিমের বাবা পেশায় একজন ফটোগ্রাফার এবং মাকসমেটিকস ব্যবসায়ী হওয়ায় প্রতিদিনের মতো গত ২৩ জুলাই উভয়েই নিজ কর্মস্থলে চলে যায়। সেদিন দুপুরে শিশু ভিকটিমের মায়ের দোকানের আশেপাশে খেলাধুলার সময় হঠাৎ ভিকটিমকে দেখতে না পেয়ে ভিকটিমের মা আশেপাশে বিভিন্ন জায়গায় খোঁজা খুজি করতে থাকে। এক পর্যায়ে আশুলিয়া থানাধীন কোন্ডলবাগ এলাকার জনৈক ব্যক্তির মালিকানাধীন সুতার কারখানার পিছনের রুম থেকে ভিকটিমের কান্নার শব্দশুনতে পেয়ে ভিকটিমের মায়ের ডাক চিৎকারে আশেপাশের স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামী মোঃ মেহেদীহ সান @ হাসান (১৮) পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের মা নিরুপায় হয়ে র‌্যাব-৪ এর নিকট অভিযোগ করলে উক্ত অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়ার কোন্ডলবাগ এলাকা থেকে ধর্ষক মোঃ মেহেদী হাসান @ হাসান (১৮)’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনায় তার কৃত অপরাধের কথা স্বীকার করেছে। আসামীকে আরো জিজ্ঞাসাবাদে জানাযায় যে, আসামীর কর্মস্থল ও ভিকটিমের মায়ের দোকান পাশাপাশি হওয়ার কারণে দীর্ঘ দিন থেকে আসামী ভিকটিমকে নজরে রেখে আসছিলো এবং পূর্ব পরিকল্পনানুযায়ী ভিকটিমকে একা পেয়ে চকলেটের প্রলোভন দেখিয়ে আশুলিয়া থানাধীন কোন্ডলবাগ এলাকার জনৈক ব্যক্তির মালিকানাধীন সুতার কারখানার পিছনের রুমে নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোড়পূর্বক ধর্ষণের চেষ্টা করে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!