1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে সড়ক পাকা করনের দাবিতে মানববন্ধন - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

রাজৈরে সড়ক পাকা করনের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩, ৫.৩৭ পিএম
  • ৬৩৬ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।
মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের কৃষ্ণপুর-সারিস্তাবাদ বটতলা সড়ক পাকা করনের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী গ্রামবাসী ও শিক্ষার্থীরা। বুধবার (২৬ জুলাই) বিকালে কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা পর্তুগাল আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বদিয়ার ফকির ও মেরজন মাতুব্বরের উদ্যোগে কৃষ্ণপুর মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় ইউনিয়ন আওয়ামীলীগ নেতা টুটুল, যুবলীগ নেতা রানা, কৃষ্ণপুর মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতী হাফিজুর রহমান, আজিম ফকিরসহ অন্যান্য বক্তারা বলেন, এ সড়ক দিয়ে দুইটি মাদ্রাসা ও একটি প্রাইমারী স্কুলের কোমলমতি শিশু শিক্ষার্থীসহ

প্রায় ৬ হাজার মানুষ চলাচল করে। এটা ছাড়া দ্বিতীয় কোন রাস্তা নাই। ৪০ বছর যাবত প্রায় আড়াই কিঃমিঃ রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে আছে। বৃষ্টি হলেই কাদা-পানিতে ভরে যায়। জরুরী প্রয়োজন হলেও খানাখন্দের কারণে গাড়ি, ভ্যান, ইজিবাইক কোন কিছুই ভিতরে আসতে পারে না। এমনকি কোন রোগী হাসপাতালে নিতে হলে, লাশের খাটে অথবা চকিতে বাস বেধে কাধে করে নেয়া লাগে। আমরা অনেক আবেদন জানিয়েছি, কিন্তু এখনো কোন কাজ করে নাই। মাদারীপুর-২ আসনের এমপি শাজাহান খান এসে দেখে গেছেন এবং সড়ক পাকা করার আশ্বাস দিয়েছেন। তবে এখন পর্যন্ত এ সড়কটি পাকা করন না হওয়ায় আমরা চরম দুর্ভোগে আছি। আমরা নৌকার ভোটার হয়েও কেন সুবিধা বঞ্চিত হবো। আমরা চাই অতি দ্রুত সড়কটি যেন পাকা করে দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!