1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কালকিনিতে বড় ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় ৪ আসামী গ্রেফতার - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

কালকিনিতে বড় ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় ৪ আসামী গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ৩০ জুলাই, ২০২৩, ৫.২৪ পিএম
  • ৬৪০ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
মাদারীপুরের কালকিনিতে জমি-জমা বিরোধের জের ধরে মোঃ কবির হাওলাদার-(৬৫) নামে এক বড় ভাইকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে তার আপন ছোট ভাই। এ হত্যা কান্ডের ঘটনায় নিহতের ছেলে বাদি হয়ে চারজনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। পরে থানা পুলিশ অভিযান চালিয়ে ওই চারজন আসামিকে গ্রেফতার করে। আজ রোববার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন থানা পুলিশ। এসময় উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার আলাউল, কালকিনি থানার ওসি মো. নাজমুল হাসান, ওসি তদন্ত মো. মারগুব তৌহিদ ও এস.আই মো. নাজমুল। নিহত কবির হাওলাদার পৌর এলাকার দক্ষিন জনারদন্দী গ্রামের আলতাজউদ্দিন হাওলাদারের ছেলে।

নিহতের পরিবার ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানাগেছে, নিহত কবির হাওলাদারের সঙ্গে তার আপন ছোট ভাই এইচ এম সবুরের বেশ কিছুদিন ধরে জমি-জমা নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। এ বিষয় নিয়ে উভয় পক্ষের মাঝে রীতিমত উত্তেজনা চলছিল। শনিবার বিকেলে ওই জমিজমা নিয়ে পুনরায় উভয় পক্ষের মাঝে কথার কাটাকাটি হয়। এক পর্যায় এইচ এম সবুর তার ছেলে আসলিম ও আসলামের সহযোগীতা নিয়ে কবির হাওলাদারকে  ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুঁপিয়ে ক্ষতবিক্ষত করে এবং গলাকেটে মাটিতে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মুমূর্ষ অবস্থায় কবির হাওলাদারকে কালকিনি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। এদিকে এ হত্যা কান্ডের ঘটনায় নিহতের ছেলে ফরিদ হাওলাদার বাদি হয়ে তার চাচা সবুর, চাচাতো ভাই আসলিম, আসলাম ও চাচি লিপি বেগমসহ চারজনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। পরে থানা পুলিশ অভিযান চালিয়ে চারজন আসামিকে গ্রেফতার করে

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ নাজমুল হাসান বলেন, কবির হাওলাদার হত্যা কান্ডের ঘটনায় চারজনকে আসামী করে থানায় একটি মামলা হয়েছে এবং চারজন আসামীকেই আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!