1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে বাড়ির জায়গা দখল ও মিথ্যা মামলা থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

রাজৈরে বাড়ির জায়গা দখল ও মিথ্যা মামলা থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : সোমবার, ৩১ জুলাই, ২০২৩, ৬.২৭ পিএম
  • ৬০৪ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের রাজৈর উপজেলার চর বদরপাশা গ্রামে দীর্ঘদিন যাবত ১২ শতক বাড়ির জায়গা নিয়ে দুই বীর মুক্তিযোদ্ধার পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল । পাশাপাশি এই জায়গা দখলে রাখাকে কেন্দ্র করে মামলা পাল্টা মামলা চলে আসছে । আবু বক্কর মাতুব্বর এই ১২শতক জায়গা দখলে রাখার জন্য আদালতের রায় পেলেও প্রতিপক্ষ প্রভাবশালী বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান হাওলাদার আদালতের রায়কে উপেক্ষা করে ওই ১২শতক জায়গা নিজ দখলে রাখার জন্য মরিয়া হয়ে ওঠে এবং সামাজিক বিশৃংখলা সৃষ্টি করে ।

বিশৃংখলা সৃষ্টি ও মিথ্যা মামলা থেকে রেহাই পেতে ভুক্তভোগি আবু বক্কর মাতুব্বরের ভাই বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস মাতুব্বর সোমবার দুপুরে তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন। প্রভাবশালী আতিয়ার রহমান হাওলাদার জোরপূর্বক লাঠিয়াল বাহিনী দিয়ে আবু বক্কর মাতুব্বরের ১২শতক জমি আদালতের রায়কে উপেক্ষা করে দখল করে রেখেছে। আমরা ওই জায়গায় দখলে গেলে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার পায়তারা করছে ।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস মাতুব্বর, আবু বক্কর মাতুব্বর, মোঃ হারুন মাতুব্বর, আবু তালেব মাতুব্বর, হায়দার আকন ও রফিক মাতুব্বর প্রমুখ ।

অভিযোগের বিষয় জানতে চাইলে অভিযুক্ত আতিয়ার রহমান হাওলাদার বলেন, আমি কারো জমি দখল করে রাখি নাই। বরং প্রতিপক্ষের লোকজনই আমার জমিতে অনুপ্রবেশ করে গাছপালা কটে ফেলেছে। আমার বসতঘরে হামলা ও ভাঙচুর করেছে। আমি এ ঘটনার বিচার দাবি করে থানায় মামলা করেছি।

এ সম্পর্কে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘জমিজমা নিয়ে আতিয়ার রহমান ও ইদ্রিস মাতুব্বরের বিরোধ দীর্ঘদিনের। বিষয়টি নিয়ে এক পক্ষে অন্য পক্ষকে দায়ী করছেন।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!