1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পদকের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ,পুত্তলিকা দাহ - Madaripur Protidin
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ

মাদারীপুরে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পদকের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ,পুত্তলিকা দাহ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩, ৫.৫৯ পিএম
  • ৬৫৭ জন পঠিত

মাদারীপুর  সংবাদদাতা।
মাদারীপুরে আওয়ামীলীগের সভাপতি মন্ডলির সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহানকে স্বেচ্ছাসেবকলীগের জেলা সম্মেলনের বক্তেব্যে “মাফিয়া সন্ত্রাসী”বলায় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজল কৃষ্ণ দের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ মাদারীপুর জেলা ও সদর উপজেলা শাখা। আজ মঙ্গলবার দুপুরে মাদারীপুর সদর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে ওই আওয়ামীলীগ নেতার পুত্তলিকা দাহ করা হয় ও তার ছবি জালিয়ে প্রতিবাদ জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রিয় কমিটির সাবেক সহ-সভাপতি মারুফ হোসেন , জেলা যুবলীগেরসহ-সভাপতি আক্তার হোসেন হাওলাদার,বাংলাদেশ যুব মহিলালীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাথী মাতুব্বর , মৎজীাবিলীগের জেলা শাখার আহবায়ক শামীম আকন্দ, মাদারীপুর জেলা ছাত্রলীগের উপ-সম্পাদক মিরাজ মোল্লা,সদর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি রাকিব শেখ ও সাধারণ সম্পাদক শুভ মাতুব্বর এবং মাদারীপুর জেলার মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি তুহিন দর্জি সভাপতিত্বে সঞ্চালনা করেন শিমুল সরদার ও শাওন মাতুব্বরসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে কে সাধারণ সম্পাদক পদ থেকে অপসারন ও তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ক্ষমা না চাইলে বা জেলা আওয়ামীলীগ তার সুষ্ঠু বিচার করতে ব্যর্থ হলে কঠ্রো আন্দোলনের হুশিয়ারী দেন তারা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!