1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে সচেতন করতে হবে-মাদারীপুরে শহর কমিটির বিশেষ সভায় উপ-সচিব - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে সচেতন করতে হবে-মাদারীপুরে শহর কমিটির বিশেষ সভায় উপ-সচিব

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩, ৫.৫৬ পিএম
  • ৬৩৬ জন পঠিত

মাদারীপুর  সংবাদদাতা। ॥
স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন-২ শাখার উপ-সচিব হাবিবুর রহমান
বলেছেন, ‘ডেঙ্গু প্রতিরোধে অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান
ও স্বেচ্ছাসেবী সংগঠন কে সম্মিলিতভাবে সচেতন করতে হবে। বিভিন্ন স্কুল
প্রতিষ্ঠানের আঙ্গিনায় ড্রেনেজে লার্ভা পাওয়া গেছে। প্রথমে মেয়র মহোদয় ও
কাউন্সিলরদের উচিত সচেতন করা। সচেতনতা ছাড়া লার্ভা
কখনো ধবংস করা যাবে না। সচেতন না হলে আপনারা পানিসমেন্ট দিয়ে
জরিমানা করে সামাজিক ভাবে হেয় করা ছাড়া কখনোই লার্ভা ধবংস করা সম্ভব
না।’ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় মাদারীপুর পৌরসভা আয়োজিত ৪৫তম শহর
কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও
বলেন, ‘বিভিন্ন থানায় অসংখ্য গাড়ির মধ্যে লার্ভা থাকে। এসব লার্ভা পরিস্কার
করতে সকলকে সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে।’
মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ-এর সভাপতিত্বে আয়োজিত বিশেষ
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক
মো: নজরুল ইসলাম, সিভিল সার্জন ডা: মুনীর আহমেদ খান, স্থানীয় সরকার
প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: আশরাফ আলী খান, মাদারীপুর
সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জামান মিয়া, নিরাময় হাসপাতালের এমডি
ডা: গোলাম সারোয়ার, পৌরসভার মেডিকেল অফিসার ডা: হরষিত বিশ্বাস, পৌর
নির্বাহী কর্মকর্তা খোন্দকার আবু আহমেদ ফিরোজ ইলিয়াস, কাউন্সিলরবৃন্দ,
শিক্ষক সাংবাদিক, চিকিৎসকসহ অনেকে। সভায় ডেঙ্গু রোগ প্রতিরোধে শহরের
জলাবদ্ধতা ও ড্রেনেজ ব্যবস্থা আরও আধুনিকায়নের মাধ্যমে পরিস্কার পরিচ্ছন্ন রাখার
বিষয়ে বক্তরা গুরুত্বপূর্ণ মতামত দেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!