1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় মামলা নিতে গড়িমশি - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

মাদারীপুরে ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় মামলা নিতে গড়িমশি

  • প্রকাশিত : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩, ৬.১০ পিএম
  • ৬০৬ জন পঠিত

মাদারীপুর  সংবাদদাতা।
মাদারীপুরে রাইচ মিল ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় তুহিন মোল্লাা নামে এক পুলিশ সদস্য জড়িত থাকায় মামলা নিতে গড়িমশির অভিযোগ উঠেছে থানা পুলিশের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ভদ্রখোলা এলাকায় হামলার ঘটনা ঘটলেও শুক্রবার বিকেল পর্যন্ত মামলা হয়নি। আহত রাইচ মিল ব্যবসায়ী আমির আলী সরদার খাদগী এলাকায় ব্যবসা করেন ও তিনি ভদ্রখোলা এলাকার বাসিন্দা।

জানা যায়, বৃহস্পতিবার সকালে নিজবাড়ি থেকে ব্যবসায়ের কাজে ভ্যানযোগে খাগদী এলাকার উদ্দ্যেশে বের হয় আমির আলী সরদার। মাঝপথে বাদশা বেপারীর বাড়ির নিকট আসলে আগে থেকে ওঁৎ পেতে থাকা ভদ্রখোলা এলাকার জলিল মোল্লা (৬০), তুহিন মোল্লা (৩০) ও বশার মোল্লা (৪০)সহ বেশ কয়েকজন ব্যবসায়ীর উপর হামলা চালায়। এ সময় তাকে কুপিয়ে জখম করার অভিযোগ ওঠে অভিযুক্তদের বিরুদ্ধে। আমির আলী সরদারের সাথে থাকা নগদ ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করেন স্বজনরা। পরে আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতলে। খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শণ করে পুলিশ। এই ঘটনায় বৃহস্পতিবার দুপুরে আহত আমির আলী সরদারের স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু এখনো মামলা রেকর্ড হয়নি।
আহত আমির আলী সরদারের জামাই সুমন মাতুব্বর বলেন, থানা পুলিশ এখনো মামলা নিচ্ছে না। কারণ হামলাকারীদের মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছে। তিনি অন্য জেলায় চাকুরী করেন। আমরা আইনের সহয়তায় এর সমাধান চাই।

আহত আমি আলী সরদারের স্ত্রী সেলিনা বেগম বলেন, একজন পুলিশ সদস্য হয়ে কিভাবে এমন ঘটনা ঘটাতে পারে। আমরা এর বিচার চাই।

মাদারীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নিতাই চন্দ্র সাহা বলেন, মারামারির ঘটনা পুলিশ প্রাথমিকভাবে সত্যতাও পেয়েছে। ঘটনার সাথে জড়িত একজন পুলিশ সদস্য হওয়ায় তার বিরুদ্ধে মামলা নেয়ার নিয়ম কানুন রয়েছে। প্রথমে তার বিরুদ্ধে থানায় জিডি করে, উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে। পরে অনুমতি হলে নিয়মিত মামলা রেকর্ড হবে। মামলা নিতে থানা পুলিশের কোন সমস্যা নেই।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার কার্যক্রম চলমান রয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!