1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ৩৪ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - Madaripur Protidin
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ

মাদারীপুরে ৩৪ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ৭ আগস্ট, ২০২৩, ১২.২৫ পিএম
  • ৫৮৩ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
মাদারীপুরের শিবচরে ৩৪ কেজি গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা-খুলনা এক্সপ্রেস হাইওয়ের শিবচর উপজেলার পাচ্চর এলাকায় রোববার বিকেলে পুলিশ গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানায়, ঢাকা-খুলনা এক্সপ্রেস হাইওয়ের শিবচর উপজেলার পাচ্চর নামক এলাকায় রোববার বিকেলে পুলিশ অভিযান চালায়। শিবচর থানা পুলিশের এসআই মোস্তফা কামাল ও এএসআই শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম আরিফ খান (২৮) নামক একজনের ব্যাগ তল্লাশি করে পুলিশ। এসময় পুলিশ স্কচটেপ দিয়ে মোড়ানো ৮টি প্যাকেট থেকে ৩৪ কেজি ওজনের গাজা জব্দ করে। জব্দকৃত গাজার মুল্য আনুমানিক ৬ লাখ ৮০ হাজার টাকা । গ্রেফতারকৃত আরিফসহ ২ মাদক ব্যবসায়ী একটি যাত্রাবাহী বাসে চড়ে চট্রগ্রাম থেকে বাগেরহাট যাচ্ছিল বলে পুলিশ জানায়। এক্সপ্রেস হাইওয়েতে পুলিশি তল্লাশি খবর পেয়ে তারা পাচ্চর নামক স্থানে নেমে পড়ে গাজাসহ পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ মাদক ব্যবসায়ী আরিফ খানকে গ্রেফতার করতে পারলেও তার সহযোগি পালিয়ে যায়। এ ব্যাপারে শিবচর থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত আরিফ খান বাগেরহাট জেলার গোবরদিয়া গ্রামের আব্দুর রশিদ খানের ছেলে।
সহকারী পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান জানান, মাদকের এই বড় চালানটি চট্রগ্রাম থেকে বাগেরহাট যাচ্ছিল। এক্সপ্রেস হাইওয়েতে পুলিশি তল্লাশি খবর পেয়ে তারা পাচ্চর নামক স্থানে নেমে পড়ে গাজাসহ পালানোর চেষ্টা করে। আমরা মাদক ব্যবসায়ী আরিফ খানকে গ্রেফতার করতে পারলেও অন্যজন পালিয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!