1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
শিবচরে 'ইম্পেরিয়াল হুইস্কি' নি‌য়ে মাদক ব‌্যবসায়ী গ্রেফতার - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

শিবচরে ‘ইম্পেরিয়াল হুইস্কি’ নি‌য়ে মাদক ব‌্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ৯ আগস্ট, ২০২৩, ৪.৩৩ পিএম
  • ৫৭৮ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
মাদারীপুরের শিবচরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশের তৈরি আট বোতল মদসহ আব্দুর রহিম হাওলাদার (৫৫) নামের ব্যক্তিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার পৌরসভা মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তি উপজেলার উমেদপুর ইউনিয়নের পূর্ব কাচিকাটা এলাকার মৃত ঈমান উদ্দিন হাওলাদারের ছেলে। এসময় তার কাছ থেকে আট বোতল কেরু অ্যান্ড কোম্পানির ‘ইম্পেরিয়াল হুইস্কি’ নামের মদ উদ্ধার করা হয়। যার প্রতিটি বোতলে ৭৫০ মিলিলিটার পরিমাপে মদ রয়েছে। এই আট বোতল মদের দাম ২৪ হাজার টাকা।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, শিবচর পৌর মার্কেট এলাকায় দেশীয় মদ বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন রহিম হাওলাদার নামের ওই মাদক কারবারি। এমন খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে সেখানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের সদস্যরা। এতে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা পুলিশের উপ- পরিদর্শক শরীফ আব্দুর রশীদ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি রহিম হাওলাদার পালানোর চেষ্টা করলে কৌশলে তাকে আটক করা হয়। এসময় তাকে তল্লাশি করা হলে তার হাতে থাকা একটি কাপড়ের ব্যাগ থেকে ৮ বোতল কেরু কোম্পানির তৈরি মদ উদ্ধার করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে শিবচর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক এএইচ এম সালাউদ্দিন বলেন, মদ বিক্রিকালে এক ব্যক্তিকে আট বোতল কেরু কোম্পানির মদসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে শিবচর থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!