1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ৭মোবাইলসহ চোরপার্টির সদস্য গ্রেফতার - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

মাদারীপুরে ৭মোবাইলসহ চোরপার্টির সদস্য গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ৯ আগস্ট, ২০২৩, ৬.০৯ পিএম
  • ৫৯০ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা। ॥
দেশের বিভিন্ন স্থানে মানুষের জানাজায় অংশ নেয়া মোবাইল চোরচক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপরে এ তথ্য জানান জেলা সিনিয়র সহকারি পুলিশ সুপার আনিসুর রহমান। বিকেলে মামলার দায়েরের পর গ্রেফতার সুমন মোল্লাকে (৩০) আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার সুমন সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর গ্রামের মোতালেব মোল্লার ছেলে। এছাড়া চক্রের বাকি তিনসদস্যকে খুঁজছে পুলিশ। তারা হলো, শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনপাড়ার সামসুল হকের ছেলে শাহজাহান হক, রাজধানী ঢাকার কদমতলী এলাকার জসিম (৪০), ঢাকা পল্লবীর আনিচ (৩৬)।

সিনিয়র সহকারি পুলিশ সুপার আনিসুর রহমান জানান, শিবচর পৌরসভার প্রথম প্রশাসক ও মুক্তিযুদ্ধকালীন মাদারীপুর ২নং এরিয়া কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খানের (৮২) জানাজায় মঙ্গলবার হাজারো মানুষের ঢল নামে। মানুষের প্রচন্ড ভীড়ে চুরি হয় অসংখ্য মোবাইল ফোন, খোয়া যায় মানিব্যাগসহ হাজার হাজার টাকা। বিষয়টি মুহুর্তেই ছড়িয়ে পড়ে। পীর আবদুল্লাহ্ মুহাম্মদ হাসানের পকেট থেকে মোবাইল চুরির সময় হাতেনাতে ধরা পড়ে সুমন মোল্লা নামের এক ব্যক্তি। তাৎক্ষনিক সুমনকে পুলিশে দেন স্থানীয়রা।

পরে সুমনের দেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালায় থানা পুলিশ। এ সময় উদ্ধার করা হয় চুরি হওয়া ৭টি মোবাইল ফোন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও এই ঘটনায় জড়িত বাকি তিনজনকে ধরতে চলছে অভিযান।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, চোরচক্রটি দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকার কবরস্থান, ময়মনসিংহ, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে মুসল্লীর ছদ্মবেশে বিশিষ্ট ব্যক্তিদের জানাজায় নিয়ে মোবাইল চুরি করে আসছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়। পরে আদালতের বিচারক শুনানী শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!