1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
সাভার ও আশুলিয়া থেকে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার, ৮ জন মাদক কারবারি' গ্রেফতার; - Madaripur Protidin
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ

সাভার ও আশুলিয়া থেকে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার, ৮ জন মাদক কারবারি’ গ্রেফতার;

  • প্রকাশিত : বুধবার, ৯ আগস্ট, ২০২৩, ৭.০৮ পিএম
  • ৬১০ জন পঠিত

অফিস রিপোর্টঃ র‌্যাব-৪ এর পৃথক অভিযানে ঢাকা জেলার সাভার ও আশুলিয়া এলাকা হতে ৪,৭০০ পিস ইয়াবা, ৫৬.৭৯ কেজি গাজাও ৪৫ গ্রাম হেরোইনসহ ০৮ জন মাদক কারবারি’কে গ্রেফতার; মাদক পরিবহনে ব্যবহৃত মোটর সাইকেল ও ট্রাক জব্দ।

র‌্যাব জানায়, র‌্যাব-৪ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় ৯ আগস্ট ভোরে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া এবং সাভার মডেল এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৪,৭০০ পিস ইয়াবা, ৫৬.৭৯০ কেজি গাঁজা, ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪৫ গ্রাম হেরোইন এবং মাদক পরিবহনে ব্যবহৃত মোটর সাইকেল ও ট্রাকসহ ৮ জন মাদক কারবারি’কে গ্রেফতার করতে সক্ষম হয় ঃ গ্রেফতারকৃতরা হলো মোঃ গোলাম মোস্তফা (৩০), জেলা-দিনাজপুর, মোঃ মিনহাজুর রহমান (৩২), জেলা-জামালপুর, মোঃ জাহিদ হাসান (৩৫), জেলা-বি-বাড়ীয়া।

উপরোক্ত ৩ জন আসামীকে ৪,৭০০ পিস ইয়াবা এবং ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবেলটসহ ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হতে গ্রেফতার করা হয়।
মোঃ রুবেল (২৬), জেলা-ঢাকা, মোঃ ওবাইদুল ইসলাম @ মাহী (২২), জেলা-ঢাকা, মোঃ আব্দুল গফুর @ শাওন (৩৮), জেলা-খুলনা।

উপরোক্ত এ ৩ জন আসামীকে ৪৫ গ্রাম হেরোইনসহ ঢাকা জেলার সাভার মডেল থানাধীন শাহীবাগ এলাকা হতে গ্রেফতার করা হয় এবং

মোঃ আসাদুজ্জামান (২১), জেলা-রাজশাহী ও মোঃ রিপন (২৭), জেলা-রাজশাহী।
উপরোক্ত এ ২ জন আসামীকে ৫৬.৭৯ কেজি গাঁজাসহ ঢাকা জেলার আশুলিয়া থানাধীন শ্রীপুর এলাকা হতে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!