1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে উন্নতমানের পোশাক পেলেন ৫২৯ গ্রাম পুলিশ - Madaripur Protidin
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ

মাদারীপুরে উন্নতমানের পোশাক পেলেন ৫২৯ গ্রাম পুলিশ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩, ৪.০২ পিএম
  • ৫৮৭ জন পঠিত

মাদারীপুর ॥
মাদারীপুরে উন্নতমানের পোশাকসহ ১৭ ধরণের সরঞ্জামাদি পেলেন জেলায় কর্মরত ৫২৯জন গ্রাম পুলিশ (দফাদার ও মহল্লাদার)। বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে পোশাক ও সরঞ্জামাদি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদারীপুর স্থানীয় সরকার অধিদপ্তরের উপ-পরিচালক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান। আরো বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাইনউদ্দিন, ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম এবং সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ধুরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হাবিবুর রহমান। অনুষ্ঠানে নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সেবক মন্ডলসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক গ্রাম পুলিশকে সঠিকভাবে তাদের দায়িত্ব পালনের আহবান জানিয়ে বলেন, গ্রাম আদালতের মাধ্যমে অনেক মামলা নিস্পত্তি হচ্ছে। অনুষ্ঠান শেষে গ্রাম পুলিশদের মাঝে পোশাক ও অন্যান্য সরঞ্জামাদি বিতরণ করেন তিনি। নতুন পোশাক পেয়ে আনন্দিত গ্রাম পুলিশের সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!