1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
বিএনপির সাথে জনগন নেই, তাই আন্দোলন ব্যর্থ: শাজাহান খান  - Madaripur Protidin
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ

বিএনপির সাথে জনগন নেই, তাই আন্দোলন ব্যর্থ: শাজাহান খান 

  • প্রকাশিত : শনিবার, ১২ আগস্ট, ২০২৩, ৭.০৫ পিএম
  • ৫৫০ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
‘বিগত দিনগুলোতে বিএনপি আন্দোলনের নামে যেভাবে মানুষ পুড়িয়ে, পিটিয়ে মেরেছে সে কথাগুলো বাংলার মানুষ এখনো ভুলে যায়নি। বিএনপি’র জ্বালাও পোড়াও রাজনীতির সাথে জনগন নেই। এ জন্যই তাদের আন্দোলন ব্যর্থ হতে বাধ্য। কারণ জনগণ সাথে না থাকলে কোন আন্দোলনেই সফল হয় না।’
শনিবার দুপুরে মাদারীপুর জেলা ইনস্টিটিউট অব হেলথ্ টেকনোলজি মাঠে যুব একতা পরিষদের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মরণে মাদারীপুর জেলার বিভিন্ন ইউনিয়নে ১০ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন ও আলোচনা সভায় একথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি, সাবেক নৌমন্ত্রী শাজাহান খান।
তিনি আরও বলেন, তারা বারবার বলে এই সরকার পালাবার পথ পাবে না, এটা তাদের মামু বাড়ীর আবদার, শেখ হাসিনাকে জনগন ভোট দিয়ে ক্ষমতায় এনেছে, শেখ হাসিনাকে জনগনই রক্ষা করবে।
যুব একতা পরিষদ মাদারীপুর এর সভাপতি মীর শাহিনের সভাপতিত্বে ও সদর উপজেলা যুব একতা পরিষদ মাদারীপুর এর সভাপতি আমান মোল্লার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম বাবু চৌধুরী, রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শাহিন চৌধুরী, বাংলাদেশ কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ, মাদারীপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি হায়দার হোসেন কাজীসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!