1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

মাদারীপুরে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

  • প্রকাশিত : সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ৭.২০ পিএম
  • ৫৫২ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
মাদারীপুরে মাদকের টাকা না দেয়ায় মাদকাসক্ত ছেলের হাতে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সকাল ১০টার দিকে সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচরে এ ঘটনা ঘটে। নিহত জলিল উদ্দিন বয়রা (৫৫) একই এলাকার মৃত সোনামতি বয়রার ছেলে। অভিযুক্ত ইউসুফ বয়রা জলিল উদ্দিন বয়রার বড়ছেলে।
পুলিশ ও স্বজনরা জানায়, দীর্ঘদিন ধরে মাদকের টাকা চাওয়া নিয়ে বাবা জলিল উদ্দিনের সাথে ছেলে ইউসুফের বিরোধ সৃষ্টি হয়। সকাল ১০টার দিকে মিয়াচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামেন আঁচার বিক্রি শুরু করেন জলিল উদ্দিন। মাদকের টাকা না দেয়ায় জেরে হঠাৎ তার বড়ছেলে বিদ্যালয়ের সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জলিলকে আহত করে বলে অভিযোগ ওঠে। আঁচার বিক্রেতার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় ইউসুফ। গুরুতর অবস্থায় জলিলকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাহাদুরপুর ইউনিয়নের গ্রাম পুলিশ মো. সাহাবুদ্দিন শেখ বলেন, বিদ্যালয়ের কাছে জলিলকে কুপিয়ে হত্যা করা হয়। পরে ঘটনাস্থল থেকে সটকে পড়ে ইউসুফ। এই ঘটনার বিচার দাবি করছি।
নিহতের স্বজনদের জানান, ভ্যান চালায় ইউসুফ। প্রায়ই তার বাবার সাথে বিরোধ হয়। এজন্য কয়েকবার ইউসুফকে রশি দিয়ে বেঁধেও রাখা হয়। পরে এরই জেরে তার বাবাকে কুপিয়ে হত্যা করে ইউসুফ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী জানান, ছেলের হাতে বাবা খুনের খবর পেয়ে হাসপাতাল ও ঘটনস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্বজনদের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!