1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে দুদকের গণশুনানী অনুষ্ঠিত - Madaripur Protidin
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

মাদারীপুরে দুদকের গণশুনানী অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩, ৫.২৭ পিএম
  • ৬১০ জন পঠিত

মাদারীপুর  সংবাদদাতা। ॥
মাদারীপুরে সেবা বঞ্চিত ও হয়রানির শিকার সাধারণ মানুষের লিখিত অভিযোগের ভিত্তিতে গণশুনানীর আয়োজন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৩ আগস্ট) সকাল ১০টায় মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমীতে এই গণশুনানী অনুষ্ঠিত হয়। গণশুনানীতে বিভিন্ন সরকারি দপ্তরে সেবা পেতে হয়রানি, ঘুষ, দুর্নীতির শিকার সেবা প্রত্যাশী জনসাধারণের মুখোমুখি হয়ে তাদের নানা অভিযোগের সমাধান করে স্বচ্ছ সেবা প্রদানের আশ্বাস প্রদান করেন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। সকাল থেকে দুপুর পর্যন্ত ১৫০ অভিযোগের ওপর আলোচনা করা হয়। এর মধ্যে ১০৭টি সংশ্লিষ্ট কর্মকর্তারা সমাধান করবেন, ৪০টি অভিযোগ তাৎক্ষনিক নিষ্পত্তি এবং ৩টি তদন্তের নির্দেশ প্রদান করা হয়।

মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান এর সভাপতিত্বে এবং সঞ্চালনায় অনুষ্ঠিত গণশুনানীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সচিব মোঃ মাহবুব হোসেন, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) মো: আক্তার হোসেন, ঢাকা বিভাগের পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম, মাদারীপুর পুলিশ সুপার মো: মাসুদ আলম, দুদক মাদারীপুর কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আতিকুর রহমান, সহকারী পরিচালক মো: আক্তারুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ। গণশুনানীতে জেলার বিপুল সংখ্যক নাগরিক উপস্থিত ছিলেন।

গণশুনানী শেষে দুদক সচিব মোঃ মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, ‘দুর্নীতি দমন এবং প্রতিরোধের বিষয়ে গণশুনানি হলো দুর্নীতি দমনের লক্ষ্যে সকল জনগণ তথা নাগরিককে সম্পৃক্ত করা, তাদের সচেতনতা বৃদ্ধি করা এবং নাগরিক সম্পৃক্ত ছাড়া শুধু আইন দিয়ে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব নয়, এই বিষয়কে সামনে রেখে আজকের গণশুনানি করা। আজকে আপনাদের একটি মেসেজ দিতে চাই, আমাদের সংবিধানে একটি বিধান রয়েছে, অনুপার্জিত অর্থ যেন যাতে কেউ ভোগ করতে না পারে রাষ্ট্র সে ব্যবস্থা গ্রহণ করবে। আর সে লক্ষ্যে কমিশন কাজ করে যাচ্ছে। কাজেই কেউ যদি ঘুষ অনিয়ম ও নিয়মের ব্যত্যয় করতে চান তাহলে তার ফল ভোগ করতে হবে। তিনি পদ্মা সেতু জমি অধিগ্রহণ নিয়ে দালাল চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!