1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
বরগুনার আমতলী থেকে শিশু ধর্ষন মামলার আসামী গেফতার - Madaripur Protidin
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

বরগুনার আমতলী থেকে শিশু ধর্ষন মামলার আসামী গেফতার

  • প্রকাশিত : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩, ১.৫৫ পিএম
  • ৬০৮ জন পঠিত

অফিস রিপোর্টঃ বরগুনা জেলার আমতলী থানা নীলগঞ্জ কল্যানপুর বাজার হতে ১জন ৭ বৎসর বয়সী শিশুকে ধর্ষন করায় ধর্ষন মামলার এজাহারনামীয় আসামীকে ২৪ ঘন্টার মধ্যে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প কর্তৃক গ্রেফতার হয়েছে।

র‌্যাব জানায়, র‌্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল ২৪ আগষ্ট তারিখ বরগুনা জেলার আমতলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৮৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বড়গুনা জেলার আমতলী থানধীন নীলগঞ্জ কল্যানপুর বাজার এলাকায় ১ জন পটুয়াখালী সদর থানার ধর্ষন মামলার এজাহারনামীয় পলাতক আসামী অবস্থান করছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নাজমুল হক এর নেতৃত্বে আনুমানিক ১৯.১৫ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ঘেরাও পূর্বক ১ জন ব্যাক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার নাম-মোঃ কাশেম মৃধা (৩০), পিতা-সুলতান মৃধা, সাং-পূর্ব আউলিয়পুর অফিসের হাট, ইউপি-আউলিয়াপুর, এ/পি ২নং বাধঘাট সিকদার বাড়ী, পটুয়াখালী পৌরসভা, থানা+ জেলা-পটুয়াখালী বলে জানায়। ধর্ষনকারী গত ১৮/আগষ্ট রাত ০৮১৫ ঘটিকায় ৭ বৎসর বয়সী শিশু কন্যাকে মুখ চেপে ধরে পটুয়াখালী পৌরসভাধীন ২নং বাধঘাট সাকিনস্থ আসামীর ভাড়াটিয়া বাসার সামনের বারান্দার মধ্যে নিয়ে শিশু কন্যাটির ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে। গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, সে পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর থানার মামলা নং-২৪ তারিখ-২৩/০৮/২৩ ধারা-৯(১); ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর এজাহারভুক্ত পলাতক আসামী। গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!