1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
শেরপুররের আফাজ উদ্দিন (৪০) হত্যাকান্ডের পরিকল্পনাকারী আঃ মজিদ আকন্দ মানিকগঞ্জে গ্রেফতার - Madaripur Protidin
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

শেরপুররের আফাজ উদ্দিন (৪০) হত্যাকান্ডের পরিকল্পনাকারী আঃ মজিদ আকন্দ মানিকগঞ্জে গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩, ১২.৩৩ পিএম
  • ৬৪২ জন পঠিত

অফিস রিপোর্টঃ বগুড়া জেলার শেরপুর থানার চাঞ্চল্যকর ও আলোচিত আফাজ উদ্দিন (৪০) হত্যা মামলার মূল পরিকল্পনাকারী আঃ মজিদ আকন্দ (৪০)’কে মানিকগঞ্জ সদর থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, র‌্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ২৯ আগস্ট ২০২৩ তারিখ সন্ধ্যায় মানিকগঞ্জ সদর থানাধীন কাটিগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে বগুড়া জেলার শেরপুর থানার চাঞ্চল্যকর ও আলোচিত আফাজ উদ্দিন (৪০) হত্যা মামলার মূল পরিকল্পনাকারী আঃ মজিদ আকন্দ (৪০), জেলা-বগুড়াকে গ্রেফতার করতে সক্ষম হয় ঃ

 

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম আফাজ উদ্দিন(৪০) ও গ্রেফতারকৃত আসামী আঃ মজিদ আকন্দ (৪০) একই এলাকার বাসিন্দা। গত ২৮ আগস্ট সকালে ভিকটিম আফাজ উদ্দিন তার স্ত্রীকে শ্বশুরবাড়িতে রেখে নিজ বাড়িতে ফিরে আসে এবং একই দিন রাতে গ্রেফতারকৃত আসামী আঃ মজিদ মাদক সেবনের উদ্দেশ্যে ভিকটিম আফাজ উদ্দিনের বাড়িতে হাজির হয় এবং দুজনের মধ্যকার বিবাদমান বিষয় নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে গ্রেফতারকৃত আসামী ভিকটিমের মাথার ডান পাশে সজোড়ে আঘাত করলে ভিকটিম রক্তাক্ত জখম অবস্থায় বিছানায় লুটিয়ে পরে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী ভিকটিমের গলা চেপে ধরে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল হতে পালিয়ে যায়।

ভিকটিমের স্ত্রী ২৯ আগস্ট সকালে ভিকটিমের বড়ভাইয়ের মাধ্যমে জানতে পারে যে, রক্তাক্ত জখম অবস্থায় তার স্বামীর লাশ তাদের ঘরের ভেতর পড়ে আছে। উক্ত খবর পেয়ে মৃতের স্ত্রী দ্রুত তার স্বামীর বাড়িতে পৌঁছে রক্তাক্ত জখম অবস্থায় তার স্বামীর লাশ তাদের ঘরের ভেতর দেখতে পায়। পরবর্তীতে উক্ত ঘটনায় মৃতের স্ত্রী বাদী হয়ে গ্রেফতারকৃত আসামী আঃ মজিদ আকন্দ (৪০) এর নামে শেরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা রুজু হওয়ার পর বগুড়া জেলার শেরপুর থানার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-০৪ এর নিকট আইনানুগ সহযোগিতা চাইলে র‌্যাব-৪ ছায়া তদন্ত শুরু করে এবং হত্যাকারী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!