1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
খাবারের সন্ধানে লোকালয়ে হনুমান - Madaripur Protidin
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

খাবারের সন্ধানে লোকালয়ে হনুমান

  • প্রকাশিত : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩, ১২.০৭ পিএম
  • ৫৫৪ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
মাদারীপুরের কালকিনি পৌর এলাকার লোকালয়ে খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে একটি মুখপোড়া হনুমান। কয়েক দিন ধরে বড় আকারের হনুমানটি লোকালয়ে দেখা যাচ্ছে। কখনো গাছে, আবার কখনো দোকানের ও বাড়ির ছাদে, দেয়ালে ঘোরাফেরা করছে হনুমানটি। এটি দেখতে ভিড় করছেন উৎসুক লোকজন। এদিকে উৎসুক জনতা হনুমানটিকে খাবার দিচ্ছে। হনুমানও খাবার খেয়ে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে।
পৌর এলাকার ভূরঘাটা বাজারের ব্যবসায়ী দবির মোল্লা বলেন, শুক্রবার সকালে হনুমানটি আমাদের বাজার এলাকায় অবস্থান করছিল। আমি তখন ওই ক্ষুধার্ত হনুমানকে খাবার দিয়েছি।
স্থানীয় শিক্ষক লোপা রহমান বলেন, বৃহস্পতিবার বিকেলে হনুমানটিকে পূয়ালী এলাকায় একটি বাসার ছাদে দেখাগেছে। এ সময় অনেকেই হনুমানটিকে কলা, পাউরুটি, বিস্কুট খেতে দেন। মুখপোড়া হনুমানটি এক সপ্তাহ ধরে ভূরঘাটা, পূয়ালী, রেন্ডিতলাসহ বিভিন্ন এলাকায় ঘুরছে। বন্য প্রাণী হঠাৎ লোকালয়ে চলে আসায় উৎসুক জনতা দেখতে ভিড় করছেন। তবে মুখপোড়া হনুমানটি যখন যাঁদের বাড়ির ছাদে অবস্থান করে, তখন তাঁরা আতঙ্কে থাকেন। এটির মুখের অবয়ব দেখে শিশুরাও ভয় পায়। তবে প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের এ বিষয়ে উদ্যোগ নেয়ার দাবী জানিয়েছেন অনেকে।
পূয়ালী গ্রামের মো. আকবর হোসেন বলেন, আমার অনেকদিন যাবত ভূরঘাটা এলাকায় হনুমানের আগমন দেখিনা। তবে হঠাৎ হনুমান লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে। খুবই ভালো লাগছে। মানুষ হনুমানকে খাবার দিচ্ছে। প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের এ বিষয়ে উদ্যোগ নেয়ার দাবী জানাই।
ব্যবসায়ী দবির মোল্লা বলেন, বন্য প্রানীদের খাবার খাওয়াতে আমার কাছে অনেক ভালোলাগে। তাই আমি হনুমানটি দেখলেই রুটি, কলাসহ বিভিন্ন ধরনের খাবার দেই। একারনে হনুমানটি আমাকে দেখা মাত্র আমার কাছা-কাছি চলে আসে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. জুলফিকার আলী বলেন, কেউ যেন হনুমানটিকে বিরক্ত না করে। সেই সঙ্গে এর থেকে দূরত্ব বাজায় রাখতে পরামর্শ দেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!