1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
পদ্মা সেতুর পাশেই শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজির নির্মাণ কাজ উদ্বোধন - Madaripur Protidin
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ

পদ্মা সেতুর পাশেই শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজির নির্মাণ কাজ উদ্বোধন

  • প্রকাশিত : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩, ৩.২৮ পিএম
  • ৫২৫ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে ‘শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি’-এর নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে। শনিবার সকালে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নির্মাণ কাজের উদ্বোধন করেন।
অতিথিরা শিফট নির্মাণ তরুন প্রজন্মের জন্য বিশে^র সর্বাধুনিক প্রযুক্তির শিক্ষাক্রম ও গবেষনায় ভূমিকা রাখবে বলে দাবী করেন। এ সময় তাঁরা দুর্নীতিরোধে শিফট স্থাপনের জন্য জমি অধিগ্রহনের ফলে ক্ষতিপ্রস্থদের মাঝে চেক বিতরণ করেন ও ক্ষতিগ্রস্থদের এ এলাকাতেই চেক হস্তান্তরের সিদ্ধান্ত জানান। এতে ক্ষতিগ্রস্থদের মাঝে সন্তোষ বিরাজ করছে।
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে প্রযুক্তির বিকেএসপি হিসেবে পদ্মা সেতুর পাশে মাদারীপুরের শিবচরের কুতুবপুরে শেখ হাসিনা ইনষ্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি (শিফট) গড়ে তুলবে বাংলাদেশ হাইটেক পার্ক কত্তৃপক্ষ। ‘লার্নিং বাই ডুইং’ বা ‘এক্সপেরিয়েনশিয়াল লার্নিং’ শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব গিয়ে লার্নিং কমিউনিটিভিত্তিক ইনোভেশন কালচার চর্চার পাশাপাশি দেশের প্রথম জিরো ওয়েস্ট ও এনভায়রনমেন্টালি সাস্টেইনেবল ক্যাম্পাস হিসেবে শিফটকে প্রতিষ্ঠা করা হবে।
তিনি আরো বলেন, চতুর্থ শিল্প বিল্পব মোকাবেলায় এখান থেকেই বিশ্ব বরেন্য প্রযুক্তিবিদ তৈরি হবে বলে আশাবাদ সংশ্লিষ্টদের। ৭০ একর জমির ২০ একর জমিতে গড়ে তোলা হবে ভিশন ২০৪১ নামক ৪১ তলা বিশিষ্ট টাওয়ার। বাকিটায় গড়ে উঠবে শিক্ষাক্রম, গবেষনার জন্য ইনষ্টিটিউট। থাকবে শিক্ষা প্রতিষ্ঠান, সিনেপ্লেক্সসহ নান্দনিক অত্যাধুনিক সব সুবিধা। ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হবে ১৫ ’শ কোটি টাকার প্রকল্পটির কাজ। শেখ হাসিনা ইন্সটিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজিতে যে সকল বিষয়ে গুরুত্ব প্রদান করা হবে সেগুলোর মধ্যে বায়োটেকনোলজি, ন্যানোটেকনোলজি, নিউরোটেকনোলজি, সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টারনেট অফ রোবোটিক্স থিংস, ব্লক চেইন, ডেটা সায়েন্স, হাইপার অটোমেশন, টেকনোলজিক্যাল এথিক্স, বিহেভিয়ার এন্ড এক্সপেরিয়েন্স ইঞ্জিনিয়ারিং এবং ইনোভেশন ও অন্ট্রাপ্রেনরশীপ অন্যতম।
শিফটে ছয়তলা গবেষণা ভবন, চারতলা একাডেমিক ভবন, তিন তলা প্রশাসনিক ভবন, শিক্ষক-ছাত্রদের জন্য ডরমেটরি ভবন, ছয়টি বিশেষায়িত ল্যাব শিফটের আওতায় নির্মাণাধীন প্রধান অবকাঠামো। শিফটের পরিকল্পনা করা হয়েছে ভবিষ্যৎ প্রযুক্তিভিত্তিক পুরো বিশ্বের একটি একাডেমিক রোল মডেল হিসেবে।
এসময় আরো উপস্থিত ছিলেন আইসিটি সচিব মো. সামসুল আরেফিন, হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এর ব্যবস্থাপনা পরিচালক জিএসএম জাফরউল্লাহ, প্রকল্প পরিচালক সৈয়দ জহুরুল ইসলাম (যুগ্ম সচিব), মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা প্রশাসক মো. মারুফুর রশীদ খান, পুলিশ সুপার মো. মাসুদ আলম, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজীবুল ইসলাম প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!