1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
সাবেক স্বামীর দেয়া এসিডে দগ্ধ শিবচরের সেই গৃহবধুর মৃত্যু - Madaripur Protidin
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

সাবেক স্বামীর দেয়া এসিডে দগ্ধ শিবচরের সেই গৃহবধুর মৃত্যু

  • প্রকাশিত : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩, ৮.৫৪ এএম
  • ৫৩৮ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
মাদারীপুর জেলার শিবচরে বিবাহ বিচ্ছেদের পর প্রাক্তন স্ত্রীর অন্যত্র বিয়ে ঠিক হবার খবরে ক্ষুব্ধ হয়ে এসিড ছুড়ে মারে প্রাক্তন স্বামী। এসিডে ঝলসে যাওয়া সেই গৃহবধু সাদিয়া আক্তার দীর্ঘ ২৫ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর শনিবার (৯ সেপ্টেম্বর) বি‌কে‌লে মারা গেছেন। তিনি  ঢাকার শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। শনিবার সন্ধ্যায় সাদিয়ার মরদেহ বাড়িতে আনে স্বজনেরা।
জানা গেছে, শিবচরের মাদবরচর এলাকার সিরাজ শিকদারের ছেলে সুমন শিকদারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ওই এলাকার লিটু হাওলাদারের মেয়ে সাদিয়ার। সুমন তখন স্পিডবোট চালকের পেশায় নিয়োজিত ছিল। চার বছর আগে তাদের বিয়ে হয়। তাদের ঘরে এক কন্যা সন্তানের জন্ম হয়। তবে সুমন বিয়ের পর থেকেই স্ত্রী সাদিয়ার উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। একই সাথে মাদকাসক্তও ছিল। এবং ঠিকমত কাজ না করায় পরিবারে কলহের সৃষ্টি হতে থাকে। এক পর্যায়ে অতিষ্ট হয়ে সাদিয়া তালাক দেন স্বামী সুমনকে। এর পরে সাদিয়ার অন্যত্র বিয়েও ঠিক হয়। এই খবরেই ক্ষিপ্ত হয়ে উঠে সুমন।
পরে গত ১৬ আগস্ট (বুধবার) রাত ১০ টার দিকে সুমন সাদিয়ার উপর এসিড ছুড়ে মারে। এসিডে সাদিয়ার মাথা, মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ঝলসে যায়। এর পর থেকেই ঢাকার শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিল এসিড দগ্ধ সাদিয়া আক্তার।
এই ঘটনার পরদিন সাদিয়ার বোন তাছলিমা আক্তার বাদী হয়ে শিবচর থানায় সুমনসহ ৫ জনের নামে এসিড অপরাধ দমন আইনে একটি মামলা করেন। এরপরে গত ২৪ আগস্ট রাতে অভিযুক্ত সুমনক শিকদারকে শরীয়তপুরের জাজিরা উপজেলার মাঝিরচর এলাকা থেকে গ্রেপ্তার করে মাদারীপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা।
২৫ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার বি‌কে‌লে তার মৃত্যুর খবর এলাকায় পৌছালে শোকের ছায়া নেমে আসে গ্রামে। এ ঘটনায় জড়িত সুমনসহ অন্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় স্বজন ও এলাকাবাসী।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনোয়ার হোসেন জানান, ‘চিকিৎসাধীন অবস্থায় এসিড দগ্ধ সাদিয়া মারা গেছেন বলে আমরা খবর পেয়েছি। সন্ধ্যায় তার মরদেহ বাড়িতে আনা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!