1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
বিয়ের প্রলোভনে গৃহকর্মীকে গণধর্ষণের অভিযোগে মামলা - Madaripur Protidin
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

বিয়ের প্রলোভনে গৃহকর্মীকে গণধর্ষণের অভিযোগে মামলা

  • প্রকাশিত : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩, ১১.১৩ এএম
  • ৫১৪ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
মাদারীপুরের ডাসারে বিয়ের প্রলোভন দেখিয়ে ৪০ বছর বয়সী এক গৃহকর্মীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) ওই নারী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। শনিবার (৯ সেপ্টেম্বর) বি‌কে‌লে বিষয়টি সংবাদকর্মীদের জানান।
মামলার আসামিরা হলেন, বরিশাল জেলার গৌরনদী উপজেলার মাগুরা এলাকার এসকেন্দার হাওলারের ছেলে দুলাল হাওলাদার (৩০), একই এলাকার কাদের হাওলাদারের ছেলে ইদ্রিস হাওলাদার (৫০), মাদারীপুর জেলার ডাসার উপজেলার পূর্ব ডাসার এলাকার রকমান শেখের ছেলে মানিক শেখ (৩০) ও ঢাকার মিরপুর এলাকার চায়ের দোকানি বাবু ওরফে মানিক (৪০)।
মামলার সূত্রে জানা যায়, ওই গৃহকর্মীর স্বামী মারা যাওয়ার পর সন্তান নিয়ে ঢাকার মিরপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকেন। সেখানে থাকার সুবাদে তার বাসার সামনের চায়ের দোকানি বাবু ওরফে মানিক নামের এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয়। মানিক ওই নারীকে বিয়ের জন্য ছেলে দেখানোর জন্য বলে গত বুধবার বরিশালের গৌরনদী উপজেলার মাগুরা গ্রামে নিয়ে আসে। পরে ওইদিন রাতে পার্শ্ববর্তী মাদারীপুর জেলার ডাসার এলাকায় একটি বাড়িতে নিয়ে এসে দুলাল হাওলাদার, ইদ্রিস হাওলাদার, মানিক শেখ ও বাবু ওরফে মানিক জোরপূর্বক রাতভর ধর্ষণ করেন ওই নারীকে। পরে ওই নারীকে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। এ ঘটনায় পরে থানায় একটি মামলা দায়ের করেন ওই নারী।
ভুক্তভাগী ওই নারী বলেন, বাবু আমাকে দুলাল হাওলাদার নামের এক লোকের সঙ্গে বিয়ে দিবে এমন প্রলোভন দেখিয়ে ঢাকা থেকে নিয়ে আসে। পরে তারা আমাকে দলবদ্ধভাবে জোরপূর্বক ধর্ষণ করেন। আমি এ ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি জানাই।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে। আসামিদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!