1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে যুবককে কুপিয়ে জখম - Madaripur Protidin
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

মাদারীপুরে যুবককে কুপিয়ে জখম

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩, ১১.৪১ এএম
  • ৫৮১ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
মাদারীপুরে সজল শেখ (২৫) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার পশ্চিম রাস্তি এলাকায় এ ঘটনা ঘটে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। আহত সজল শেখ সদর উপজেলার পূর্বরাস্তি গ্রামের মুন্নু শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই এলাকার ইকবাল মাতুব্বরের সেনেটারি দোকানে দীর্ঘদিন ধরে ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছেন সজল। রাত ১০টার দিকে ব্যবসার কাজের হিসাব-নিকাশ করছিলেন তিনি। হঠাৎ ৫-৭ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সজলের ওপর হামলা চালায়। এ সময় এলোপাতাড়ি কুপিয়ে সজলকে গুরুতর আহত করা হয়। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সজলকে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
ওসি মো. মনোয়ার হোসেন চৌধুরী জানান, যুবকের ওপর হামলার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজনের নামও পাওয়া গেছে। ভুক্তভোগী বা তার স্বজনদের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!