1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে কলেজ ছাত্রের লাশ উদ্ধার - Madaripur Protidin
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

মাদারীপুরে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩, ৪.৪৯ পিএম
  • ৬৬২ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
মাদারীপুরের কালকিনিতে চয়ন মন্ডল-(২১) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত চয়ন মন্ডল উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের হরিকান্দী গ্রামের সাউথ আফ্রিকা প্রবাসী কার্তিক মন্ডলের ছেলে। ওই শিক্ষার্থী জেলার ডাসার ডিকে আইডিয়াল সৈয়দ আতাহারআলী একাডেমীর অনার্সের প্রথম বর্ষের ছাত্র। আজ মঙ্গলবার সকালে নিহতের নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়। এদিকে ওই কলেজ ছাত্রের মৃত্যুর ঘটনা রহস্য জনক বলে অভিযোগ উঠেছে।

পুলিশ, নিহতের পরিবার  সুত্রে জানাগেছে, নিহত শিক্ষার্থী চয়ন মন্ডল প্রতিদিনের ন্যায় সোমবার দিবাগত রাতে পরিবারের সবার সাথে খাবার খেয়ে নিজ রুমে ঘুমিয়ে পড়েন। কিন্তু মঙ্গলবার সকালে তার মা চঞ্চলা মন্ডল চয়নকে তার রুমে দেখতে না পেয়ে চয়নের মোবাইল নাম্বারে ফোন দেন। চয়ন মোবাইল রিসিভ না করায় তার মা চয়নের পড়ার ঘরে খুঁজতে যান। এসময় চয়নকে তার পড়ার ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ওই ছাত্রের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরন করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন স্থানীয় জনসাধারন বলেন, চয়নের লাশ যেভাবে পাওয়া গেছে এতে মনে হয় তার মৃত্যু নিয়ে রহস্য রয়েছে।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ নাজমুল হাসান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। তবে মৃত্যু নিয়ে কোন রকম রহস্য থাকলে তা খুজে বের করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!