1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরের স্কুলে দুর্ধর্ষ চুরি। নিয়ে গেছে ল্যাপটপ, পেনড্রাইভ ইলেক্ট্রনিক্স ডিভাইস। - Madaripur Protidin
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

রাজৈরের স্কুলে দুর্ধর্ষ চুরি। নিয়ে গেছে ল্যাপটপ, পেনড্রাইভ ইলেক্ট্রনিক্স ডিভাইস।

  • প্রকাশিত : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, ২.৫৬ পিএম
  • ৫৯৩ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা। রাজৈরের স্কুলে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে । সংঘবদ্ধ চোরের দল বিদ্যালয়ের বিভিন্ন কক্ষের দরজার তালা ভেঙ্গে নিয়ে গেছে ল্যাপটপ, পেনড্র্ভাসহ অন্যান্য ইলেক্ট্রনিক্স ডিভাইস। এ চুরির ঘটনা ঘটেছে মঙ্গলবার গভীর রাতে মাদারীপুরের রাজৈর উপজেলার আলমদস্তার আদর্শ উচ্চবিদ্যালয়ে। বুধবার সকালে নৈশ প্রহরী ইসমাইল মিয়ার স্ত্রী পারিবারিক কাজের জন্য বিদ্যালয়ে নৈশ প্রহরী ডেকে আনতে গেলে এ বিপত্তি চোখে পড়ে। কলাপসিবল গেটের ভিতর দিয়ে তালা মেরে ঘুমিয়ে থাকা নৈশ প্রহরী ইসমাইলকে বারংবার ডাকাডাকি করলেও সারা না দেওয়ায় সে প্রধান শিক্ষককে অবহিত করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান খোকন জানান, বিদ্যালয়ে গিয়ে আমিও ডাকাডাকি করি । সারা না দেওয়ায় ডুপ্লিকেট চাবি এনে তালা খুলে ইসমাইলকে অচেতন দেখতে পেয়ে চিকিৎসার জন্য তাকে দ্রুত হাসপাতালে নেই। চোরের দল প্রধান শিক্ষকের কক্ষ, অফিস কক্ষ ও শিক্ষকদের কমনরুমের দরজার তালা ভেঙ্গে প্রবেশ করে কক্ষগুলিতে রাখা বিভিন্ন ফাইল কেবিনেট তছনছ করে এবং একটি ল্যাপটপ, পেনড্রাইভ সহ অন্যান্য ইলেক্ট্রনিস ডিভাইস নিয়ে গেছে। রাজৈর থানার পুলিশ সকালে ঘটনা স্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে মামলা দায়েরে প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!