1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
নিখোঁজের ৫ দিন পর বৃদ্ধের মরদেহ ধান‌ক্ষে‌ত থে‌কে উদ্ধার - Madaripur Protidin
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

নিখোঁজের ৫ দিন পর বৃদ্ধের মরদেহ ধান‌ক্ষে‌ত থে‌কে উদ্ধার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, ৬.২১ পিএম
  • ৫৩১ জন পঠিত
টেকেরহাট( মাদারীপুর) সংবাদদাতা।
মাদারীপুরের শিবচরে নিখোঁজের ৫ দিন পর কহিনুর তালুকদার (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৬টার দি‌কে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাচামারা এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত কহিনুর তালুকদার বাচামারার বাবনাতলা এলাকার মৃত খবির তালুকদারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কহিনুর তালুকদার দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। বেশ কয়েকবার ব্রেনস্ট্রোকও করেছিলেন। গত ১৫ সেপ্টেম্বর বিকেলে বাড়ির কাছের বাবনাতলা বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। বুধবার বিকেলে ওই এলাকার একটি ধানক্ষেতের পাশে অর্ধগলিত মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে স্বজনরা নিখোঁজ কহিনুর তালুকদারের মরদেহ শনাক্ত করেন।
এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার জানান, মরদেহটি উদ্ধারের পর পরিবারের লোকজন শনাক্ত করেছেন। ধারণা করা হচ্ছে অসুস্থ (স্ট্রোক) হয়ে পরে গিয়ে তিনি মারা গেছেন। লাশ পা‌রিবা‌রিকভা‌বে দাফন করা হ‌য়ে‌ছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!