1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
বিএনপি রাজনীতি মানে ধ্বংসাত্মক রাজনীতি: মাদারীপুরে শাজাহান খান - Madaripur Protidin
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

বিএনপি রাজনীতি মানে ধ্বংসাত্মক রাজনীতি: মাদারীপুরে শাজাহান খান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, ৬.৩৮ পিএম
  • ৫৩৮ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
বিএনপি আগামী নির্বাচনকে সামনে রেখে ধ্বংসাত্মক রাজনীতি শুরু করেছে। বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় জ্বালাও, পোড়াও রাজনীতি করেছে, বিরোধী দলে থাকা অবস্থায়ও ধ্বংসাত্মক রাজনীতি করেছে, এখনও করছে।  বিএনপি’র এই ধ্বংসাত্মক রাজনীতি এ দেশে মানুষ পছন্দ করে না। এ দেশের মানুষ শান্তিতে বসবাস করতে চায়। এ জন্যই দেশের মানুষ জাতীয় নির্বাচনে আওয়ামীলীগকে ভোট দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কণ্যা শেখ হাসিনাকে ক্ষমতায় এনেছে। শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশের ব্যাপক উন্নয়ন সাধন হয়েছে। দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে হলে আওয়ামীলীগকেই নির্বাচনে জয়যুক্ত করতে হবে। আমি আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এদেশের মানুষ পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগকে জয়ী করে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসাবে।
বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান একথা বলেন।
শাজাহান খান আরো বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় আনসার সদস্যরা ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে। দেশ স্বাধীন হওয়ার পিছনে আনসার সদস্যদের অনেক অবদান রয়েছে। আপনারা দেশের জন্য বিভিন্ন সময় গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করে থাকেন। আগামী সংসদ নির্বাচনেও আপনারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।
জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খানের সভাপতিত্বে জেলা সরকারি সমন্বিত অফিস মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মুনীর আহমেদ খান, আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মো. মিজানুর রহমান, মাদারীপুর আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. আইয়ুব আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির। সমাবেশে জেলার দক্ষ আনসার সদস্যদের মধ্যে শেলাই মেশিন, বাই সাইকেল, ছাতা বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!