1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজধানীর দারুসসালামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ হাফিজুর রহমান গ্রেফতার - Madaripur Protidin
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

রাজধানীর দারুসসালামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ হাফিজুর রহমান গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ১.২৫ পিএম
  • ৫৫৯ জন পঠিত

অফিস রিপোর্টঃ র‌্যাব-৪ ও র‌্যাব-৬ এর যৌথ অভিযানে রাজধানীর দারুসসালাম এলাকা হতে জয়নুল হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ হাফিজুর রহমান (৪২) গ্রেফতার।

র‌্যাব জানায়, র‌্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ ও র‌্যব-৬ এর একটি যৌথ আভিযানিক দল ২৮ সেপ্টেম্বর রাতে ঢাকা মহানগরীর দারুসসালাম এলাকায় অভিযান পরিচালনা করে ২০১০ সালের আলোচিত জয়নুল হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ হাফিজুর রহমান (৪২), জেলা-সাতক্ষীরা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম জয়নুল ও জনৈকা জাকিয়ার মধ্যে প্রেমের সম্পর্কের এক পর্যায়ে পরিবারের অমতে উভয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। পরবর্তীতে জাকিয়ার পরিবার জাকিয়াকে জোরপূর্বক জয়নুলের কাছ থেকে নিয়ে আসে এবং জয়নুলের সাথে জাকিয়ার প্রথম বিবাহের বিষয়টি গোপন রেখে আমেরিকা প্রবাসী জনৈক মাহামুদুল হাসান এর সাথে বিবাহ দেয়। ভিকটিম জয়নুল ও জাকিয়ার মধ্যে বিবাহের বিষয়টি ভিকটিম জয়নুল জাকিয়ার বর্তমান স্বামী’কে অবগত করলে সে জাকিয়াকে তার বাবার বাড়িতে ফেরত পাঠিয়ে দেয় যার ফলশ্রুতিতে জাকিয়ার পরিবার ক্ষুব্ধ হয়ে ভিকটিম জয়নুলকে হত্যার পরিকল্পনা করে। উক্ত পরিকল্পনা অনুযায়ী জাকিয়ার পরিবার দুই লক্ষ টাকার বিনিময়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে ভিকটিমের পূর্ব পরিচিত আসামী হাফিজুর রহমানকে ভাড়া করে। উক্ত আসামী ভিকটিম’কে হত্যার উদ্দেশ্যে ঘুমের ঔষধ খাইয়ে প্রথমে অচেতন করে এবং পরবর্তীতে ভিকটিমের গলায় নাইলনের রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ভিকটিমের মৃত্যু নিশ্চিত করে লাশ দারুসসালাম এলাকার একটি পরিত্যক্ত জায়গায় ফেলে রেখে পালিয়ে যায়। উক্ত হত্যাকান্ডের ঘটনায় মামলা রুজুর পর থেকে হত্যাকারী আত্মগোপন করে। দীর্ঘদিন যাবত গ্রেফতারকৃত আসামীর অনুপস্থিতিতে ঢাকা জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতে দীর্ঘ বিচার কার্য শেষে গ্রেপ্তারকৃত আসামী মোঃ হাফিজুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত হত্যা মামলায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদানের রায় ঘোষণা করে গ্রেফতারী পরোয়ানা জারী করে। রায় ঘোষণার পর থেকেই আসামী দেশের বিভিন্ন স্থানে কৌশলে আত্মগোপনে ছিল বলে জিজ্ঞাসাবাদে জানায়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!